শনিবার , ৬ এপ্রিল ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বেগম জিয়াকে দুই মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন-হাইকোর্ট

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ৬, ২০১৯ ৩:০০ পূর্বাহ্ণ

আদালত প্রতিনিধি:  বেগম জিয়াকে কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। নড়াইলের মানহানির মামলায় বেগম খালেদা জিয়ার জামিন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত। আদালত বলেছেন, নড়াইলের মামলাটি জামিনযোগ্য হলেও আগে বিচারিক আদালতে জামিন আবেদন নিষ্পত্তি করতে হবে। এ আদেশে সংক্ষুব্ধ হয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।কুমিল্লায় বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আটজনকে হত্যার হুকুমের আসামি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই অপরাধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে আরো দুটি মামলা হয় বেগম জিয়ার বিরুদ্ধে।

এসব মামলায় বেগম জিয়াকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। এরপরই জামিন চেয়ে বিচারিক আদালতে আবেদ করেন বেগম জিয়া। যে আবেদনটি বিচারাধীন।বিচারিক আদালতে জামিনের বিষয়টি নিষ্পত্তি না করে উচ্চ আদালতে জামিন চাওয়া যায় কিনা এ নিয়ে চার কার্যদিবস শুনানি হয়। সোমবার (২৮ মে) কুমিল্লার হত্যা ও নাশকতার পৃথক দুই মামলায় বেগম জিয়াকে ৬ মাসের জামিন দিলেন উচ্চ আদালত। আর নড়াইলের মানহানির মামলার জামিন আবেদনটি খারিজ করে দেন উত্থাপিত হয়নি মর্মে।

আদালতের আদেশের পর বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, হাইকোর্ট কুমিল্লার দুটি মামলায় জামিন দিয়েছেন। নড়াইলের মামলার বিষয়ে আদালত বলেছেন, জজ কোর্টে জামিন আবেদন করতে। জজ কোর্ট জামিন না দিলে তখন আসতে বলেছেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, তারা এ আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন।তিনি আরও বলেন,  ইতোমধ্যে খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন রেডি করেছি। সাবেক দুই মামলায় বেগম জিয়া জামিন পেলেও তার বিরুদ্ধে নাশকতা ও মানহানির আরো চারটি মামলা রয়েছে। সেসব মামলার জামিন আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। এসব মামলায় জামিন পেলেই মুক্তি পাবেন বেগম জিয়া এমনটাই মনে করেন আইনজীবীরা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে রবিন খানের গণসংবর্ধনা: হাজারো নেতাকর্মীর ঢল

গোপালগঞ্জে কাঁচা ধান কেটে জমি দখলের চেষ্টা

পানি সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ৩ সেপ্টেম্বর ওয়াসার মিরপুর অফিস ঘেরাওয়ের ডাক

ছাতকে হরতাল ও নৌ-পথ অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

বাউনিয়াবাধে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় আমিরের পাশে এমপি-ইলিয়াস উদ্দিন মোল্লা

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৬৫. ৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক জব্দ।

আশুলিয়ায় ১৪ জুয়ারী আটক

নাম পরিবর্তনের বদলে কর্মসংস্থানে জোর দেওয়ার আহ্বান সাধারণ মানুষের

কম্পিউটারের ওপর প্রস্তাবিত বাজেটে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি

পল্লবীতে প্রতারক জসিম উদ্দিনের ১০০ কোটি টাকা আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি