বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আমরা ফুটবল পরিবার-শেখ হাসিনা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ৪, ২০১৯ ৮:২৮ অপরাহ্ণ

(বাংলাদেশ একাত্তর) নিজেস্ব প্রতিবেদকঃ  মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ফুটবল বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। আমার দাদা, বাবা ভাই, ফুটবল খেলতেন এবং খেলা দেখতে পছন্দ করতেন। আমি ফুটবল পরিবার থেকেই উঠে এসেছি।
প্রধানমন্ত্রী বলেন, আমার ভাই শেখ কামাল এবং শেখ জামালও ফুটবল খেলতেন। আমার নাতি-পুতি, জয়ের মেয়ে, রেহানার ছেলে-মেয়ে সবাই ফুটবল খেলে ও ফুটবল খেলা দেখেও।
আজ বৃহস্পতিবার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ফুটবল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় খেলা। মাঠে-ঘাটে, একেবারে গ্রাম পর্যায়ে খেলা চলে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়েও ফুটবল দল গঠিত হয়।
তিনি আরও বলেন, আমাদের পরিবারের সবাই ফুটবল খেলার সঙ্গে জড়িত। কাজেই এই খেলাটির প্রতি আমাদের আলাদা আন্তরিকতা ও সম্পৃক্ততা আছে।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের খেলোয়াড়রাই জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সুনাম অর্জন করছে। ফুটবলে মেয়েরা আজ আন্তর্জাতিক সম্মান বয়ে আনছে। এত বড় আয়োজনের (বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ) খেলা পৃথিবীর ইতিহাসে এই প্রথম।
বিকাল ৪টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন। এ সময় সবাই করতালীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর মাঠে বসেই বেশকিছু সময় খেলা উপভোগ করেন তিনি।
‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮- এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, গ্রামের ছেলেমেয়েদের খেলাধুলা করার জন্য প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের যে আয়োজন করেছি সেখানকার খেলোয়াড়রাই জাতীয় দলে স্থান পাচ্ছে। আজ আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সুনাম বয়ে আনছে। এ ধরনের উদ্যোগ না নিলে হয়তো এটা সম্ভব হতো না।
খেলায় বিজয়ী, রানার্সআপ, তৃতীয় স্থান অর্জনকারী দল ও দলের খেলোয়াড়দের এবং এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ আওয়ামী লীগ রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজের ১ মাস পার হলেও সন্ধান মেলেনি বিইউবিটি শিক্ষার্থীর

পল্লবীর গ্যাং কালচারঃ অপকর্মে সিদ্ধহস্ত আরজু বাহিনী

পল্লবীতে প্রতারক জসিম উদ্দিনের ১০০ কোটি টাকা আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

সজিব খানের হাতেই ‘টিকটক সজিব গ্রেফতার

মাইলস্টোন স্কুলে আগুন: শতাধিক শিশুর লাশের খোঁজ নেই, বাতিল যুদ্ধবিমানে পাইলটের মৃত্যু ঘিরে প্রশ্ন

ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার

আওয়ামী সরকার পতনে ৫ই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন সাগর,  রিকশা বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন

হাজার হাজার টাকা দিয়ে নিম্নমানের কার্ড দিচ্ছে বিআরটিএ

বিএনপির প্রতিষ্ঠাতার “মুক্তিযোদ্ধার খেতাব” বাতিলের সিদ্ধান্ত