বুধবার , ১০ ফেব্রুয়ারি ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিএনপির প্রতিষ্ঠাতার “মুক্তিযোদ্ধার খেতাব” বাতিলের সিদ্ধান্ত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ১০, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেক্স :

বিএন’পির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হচ্ছে। গতকাল মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় এ সিদ্ধান্ত নেন। এ তথ্য নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জামুকার সদস্য শাজাহান খান।

জামুকার সদস্য শাজাহান খান বলেন, জামুকার বৈঠকে জিয়াউর রহমানের নামে পাশে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সরকারের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার গেজেট অনুসারে জিয়াউর রহমানের নামের পাশে “বীর উত্তম” খেতাব রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশাপাশি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খানের খেতাব। সিদ্ধান্তগুলো সুপারিশ আকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর পর গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান শাজাহান খান।

গণ’মাধ্যমকে শাজাহান খান আরও বলেন, ‘স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোশতাকের নাম বাতিল করা হয়েছে। এ ধরনের আরও ব্যক্তির নাম পাওয়া গেলে পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে।

এছাড়াও এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সীর মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বহালের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান শাজাহান খান। এর আগে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওয়াহিদুর রহমান ও হাফিজুর রহমান মুন্সীর গেজেট ও সনদ বাতিল করেছিল মন্ত্রণালয়।

সরকারী খেতাবপ্রাপ্ত (বীর উত্তম) মুক্তিযোদ্ধার গেজেট অনুসারে জিয়া ছাড়া শরিফুল হক ডালিম ‘বীর উত্তম’ নূর চৌধুরী ‘বীর বিক্রম’ রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খান ‘বীর প্রতীক’ ছিলেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের তালিকায় ছিল খন্দকার মোশতাকের নাম। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তারা হলো শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খান।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়া চারবারের প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রীর স্মরণে ‘অপরাজিতা’ নেত্রী

স্ত্রীর করা নির্যাতন মামলায় ছাত্রলীগ নেতার জামিন

এবার পল্লবীতে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীঃ মোবাইলে ভিডিও ধারন

মিরপুর ডিওএইচএস রোডে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মর্মান্তিক সংঘর্ষ, চালক নিহত

পল্লবী থানা পুলিশের অভিযানে ১২ আসামী গ্রেফতার

ঢাকা–১৬ আসনে জামায়াত প্রার্থীর জনভিত্তি কোথায়?

৩৩নং ওয়ার্ড বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে-আহত ১০

মিরপুর ২নং ওয়ার্ডে মাসব্যাপী ইফতার বিতরণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর জন্য দোয়া চাইলেন মীর ইমরান হোসেন মিথুন

রাজধানীতে বিদেশি মদসহ আটক ২

সুনামগঞ্জ-৫ আসনে ট্রাক প্রতীকের পক্ষে জনতার ঢল—টেটিয়ারচর বাজারে আলী আসগরের শক্তি প্রদর্শন