শনিবার , ২৯ ডিসেম্বর ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আকাশ পথে হেলিকপ্টার চলাচলেও নিষেধাজ্ঞা দিল (ইসি)

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ২৯, ২০১৮ ২:৫৬ পূর্বাহ্ণ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সড়ক পথে সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পর এবার আকাশ পথে হেলিকপ্টার চলাচলেও নিষেধাজ্ঞা জারি দিল নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ একাত্তর.কম ( শুক্রবার)

শুক্রবার রাত ১২টা থেকে রোববার (৩০ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে জরুরি রোগীর যাতায়াত বা হাসপাতালে পাঠানো, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং ওষুধ ও জরুরি পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনাটি ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে দেয়া হয়েছে।

নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনার অনুলিপি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস লিমিটেড, সিকদার এভিয়েশন হ্যাঙ্গার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, স্কয়ার এয়ার লিমিটেড, সাউথ এশিয়ান এয়ারলাইনস লিমিটেডের চেয়ারম্যানসহ সব বেসরকারি হেলিকপ্টার সার্ভিস কোম্পানিগুলোকে দেয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের আগের দিন মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত সারা দেশে প্রায় সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।

এছাড়া ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্তও মোটরসাইকেল চলাচলে ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে প্রকাশিত নির্বাচনী তথ্যকণিকা-২৪-এ এসব নির্দেশনা জারি করা হয়েছে। নির্বাচনী তথ্যকণিকার তথ্য অনুসারে, ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ১০ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যানবাহনগুলোর মধ্যে রয়েছে বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন। এছাড়া ২৮ ডিসেম্বর রাত ১২টা থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিডবোট ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তবে ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্র থাকলে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে। পরিচয়পত্র থাকলে সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনে বৈধ পরিদর্শক এবং জরুরি কাজ, যেমন: অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ, সংবাদপত্র বহনকারী, বিমানবন্দরে যাত্রী পরিবহন ইত্যাদি কাজে ব্যবহারের জন্য যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাঙলা কলেজে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ মোল্লা’ আর নেই! রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কাজ সম্পুর্ন

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৬৫. ৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক জব্দ।

বিএনপিতে ত্যাগীদের উপেক্ষা: নেতৃত্ব সংকটে দলের ভবিষ্যৎ কি?

ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড ১৬ জুলাই কার্যকর

চোরাই মোবাইল নিয়ন্ত্রণে মামা-ভাগ্নে গ্রুপের ভাগ্নে গ্রেফতার,মামা অধরা!

কাফরুলে দুটি শপে বিএসটিআই অনুমোদন বিহীন লোগো, পন্য মজুদ অভিযোগে ৩ লক্ষ ৫০ হাজার অর্থদন্ড

নব্য পুলিশের চাদাবাজি: ছিনতাইয়ের অভিযোগে পল্লবীতে পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ফাহিম আলোচনায়

শ্রমিকলীগ নেতার আবাসিক হোটেলে নারীসহ ৪ জন আটক

ওসমান হাদিকে গুলি: অভিযুক্তরা অধরা, ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা