রবিবার , ২৪ মে ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গাবতলী পশুর হাটে কঠোর নিরাপত্তায় র‍্যাব, গুজব ও জাল টাকার বিরুদ্ধে সতর্কবার্তা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ২৪, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ

ঈদুল আযহা উপলক্ষে সার্বক্ষণিক নজরদারির ঘোষণা র‍্যাব মহাপরিচালকের; মহাসড়কে পশু ওঠানো-নামানো ও যত্রতত্র পার্কিং না করার আহ্বান

বাংলাদেশ একাত্তর.কম সংবাদ, ২৪ মে, ২০২৬

রাজধানীর সবচেয়ে বড় কোরবানির পশুর হাট গাবতলী পরিদর্শন করেছেন র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।

রোববার সকাল ১১টায় হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় র‍্যাব মহাপরিচালক বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাবতলীসহ দেশের সব পশুর হাটে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে র‍্যাব। হাটকেন্দ্রিক চাঁদাবাজি, প্রতারণা, বিশৃঙ্খলা ও জাল টাকার লেনদেন ঠেকাতে বিশেষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাল টাকা শনাক্তে বিশেষ টিম কাজ করছে। এছাড়া কোনো পশুবাহী গাড়িকে জোরপূর্বক অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

যানজট নিয়ন্ত্রণে হাট সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মহাসড়কে পশু ওঠানো-নামানো, সড়কে ট্রাক বা পিকআপে লোড-আনলোড এবং যত্রতত্র যানবাহন পার্কিং থেকে বিরত থাকতে হবে। যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়।

ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে র‍্যাব মহাপরিচালক বলেন, অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে সতর্ক থাকতে হবে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

র‍্যাব জানিয়েছে, ঈদকে সামনে রেখে পশুর হাট ও আশপাশের এলাকায় টহল, মোবাইল কোর্ট, সাদা পোশাকে নজরদারি এবং সাইবার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

চাঁদা দে না হয় কোপ খাবি; কিশোর গ্যাং বাহিনী

বরিশাল লঞ্চ ঘাটে যাত্রীরা হেনস্তার শিকার

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক: গণতন্ত্রের পথে নতুন সমীকরণ

মিরপুরে ভর্তা–ভাতের দোকানের আড়ালে মাদক কারবার, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বিশ্বম্ভরপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সহোদর দুই ভাইয়ের তান্ডব: দিশেহারা সাধারণ মানুষ

আমিনুল হকের জন্মদিনে এতিম শিশুদের মুখে খাবার তুলে দিলেন যুবদল নেতা দেওয়ান বিপ্লব।

দুর্নীতি হলেই অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপনগরে কুখ্যাত সন্ত্রাসী শরিফ মাতবর গ্রেফতার

‘ত্যাগ না কৌশল?’তারেক রহমানের সিদ্ধান্তে উপেক্ষিত কি তিন সংগ্রামী মহিয়সী নারী?

নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা অসম্ভব:আমিনুল হক