রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শিক্ষা সংস্কার কমিশন গঠন জাতির একান্ত প্রত্যাশা-সারোয়ার ওয়াদুদ চৌধুরী

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২৬, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ

শিক্ষা সংস্কার কমিশন গঠন জাতির একান্ত প্রত্যাশা-সারোয়ার ওয়াদুদ চৌধুরী

বাংলাদেশ একাত্তর | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

রবিবার (২৬ এপ্রিল) পাবনা সমিতি মিলনায়তন, শান্তিবাগে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি আয়োজিত শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বর্তমান সরকারের কাছে দেশের শিক্ষা ব্যবস্থা রক্ষায় জনগণের প্রধান আকাঙ্ক্ষা—শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশবরেণ্য শিক্ষাবিদদের নিয়ে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক বৈঠকে প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রক্ষা করা হয়নি।

অধ্যক্ষ এম. শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক বিচারক ড. মো. শাহজাহান সাজু, ড. প্রকৌশলী লুৎফর রহমান, তাজখেরা খায়ের, কবি কাজী আলম, আফাজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফিরোজ মল্লিক এবং ছাত্র প্রতিনিধি সেজান খান প্রমুখ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে ডাঃ প্রেমানন্দ মন্ডল কসাই!

পদবন্চিত নেতাদের রবিবারের অনশন কর্মসূচি স্থগিত

জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক উদ্যোগে বিজিবি

ফ্যাসিস্ট শাসনে বিএনপির সংগ্রাম: দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা এখন জনগণের

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, উদ্ধার বিদেশি রিভলবার

মাদক কারবারিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে: পল্লবী যুবদলের অগ্নিকণ্ঠ হুঁশিয়ারি

যুবসমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে বিএনপি : আমিনুল হক

মেট্রোরেলের দেওয়াল ধসে ১ জনের মর্মান্তিক মৃত্যু!

বঙ্গবন্ধুর আজীবন সহযোগী” মকসুদুল ইসলাম “স্বরণে “শীতবস্ত্র বিতরণ”