শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চুরির আগে ‘সহযোগিতা’ চাইল চোর—এএসআই মাসুদ সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২৭, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ

বাঞ্ছারামপুরে গরু চুরির ঘটনায় অভিযুক্তের সঙ্গে ইমো কল-চ্যাটের প্রমাণ; তদন্তে জেলা পুলিশ

বাংলাদেশ একাত্তর: শুক্রবার, ২৭, মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরির একটি ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবদুর রউফ।
স্থানীয়দের দাবি, চুরির ঘটনায় ব্যবহৃত একটি মোবাইল ফোনে এএসআই মাসুদের সঙ্গে আলাল মিয়ার ইমো কল, চ্যাট ও ভয়েস মেসেজের তথ্য পাওয়া গেছে। একটি অডিও রেকর্ডে আলাল মিয়াকে চুরির আগে বলতে শোনা যায়, “চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণের হুমকি দেয় আমাকে: মিথিলা

ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি আরিফ আহমেদ চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

ফাঁসিবাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হোন, সেনাবাহিনী নিরপেক্ষ থাকুক: বিএনপি”

৬নং ওয়ার্ডে মানবিক কর্মকাণ্ডে আলোচনায় যুবদল নেতা মোঃ আরমান সোহেল

আশুলিয়ার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফারুক গ্রেফতার

পল্লবী’র’ এমডিসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

প্রেম করে পালিয়ে বিয়ে, এরপর অপহরণ মামলা: প্রশ্ন উঠছে আইনের ন্যায্যতা নিয়ে

রোগাক্রান্ত পথকুকুরদের নির্ভরতার এক নাম: ‘ কাওসার ভাই’

রূপনগর ও পল্লবী থানা কমিটির উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিরপুর ডিওএইচএস রোডে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মর্মান্তিক সংঘর্ষ, চালক নিহত