মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন পলাশ হোসেন মোল্লাহ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ১৭, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

তরুণদের ভরসা, দোয়া চাইলেন সর্বস্তরের নাগরিকদের কাছে

নিজস্ব প্রতিবেদক: ১৮ মার্চ ২০২৬

রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ পলাশ হোসেন মোল্লাহ। তিনি বর্তমানে মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজি: ৫১)-এর যুগ্ম সম্পাদক এবং পল্লবী থানা বিএনপির আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, বৃহত্তর ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত নাগরিকদের দোয়া ও সমর্থন নিয়েই তিনি এগিয়ে যেতে চান। এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয়দের কাছে তিনি মিরপুরের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান হিসেবে পরিচিত। রাজনৈতিক জীবনে নানা সময় নির্যাতন ও কারাবরণের শিকার হলেও পিছিয়ে যাননি বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময়েও প্রতিকূলতার মধ্যে বিএনপির রাজনীতি ধরে রাখতে সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও জানান।

তরুণ প্রজন্মের কাছে নিজেকে একটি শক্তিশালী প্রতিনিধি হিসেবে তুলে ধরে পলাশ হোসেন মোল্লাহ বলেন, “আমি পালিয়ে থাকার রাজনীতি করিনি, মাঠে থেকে মানুষের পাশে থেকেছি। এবার আপনাদের সমর্থন নিয়ে পরিবর্তনের জন্য কাজ করতে চাই।”

এলাকাবাসীর উন্নয়ন প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

পল্লবীতে চুরির অভিযোগে যুবককে গণধোলাই, হাত-পা বেঁধে পাশের গলিতে নেয়

২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

নিষিদ্ধ ছাত্রলীগের ১০ সদস্যের গ্রেফতার: রাজধানীর শান্তির রক্ষায় ডিবির কঠোর অভিযান

পল্লবীর ২নং ওয়ার্ডের টয়লেট দুর্গন্ধ যুক্ত

শর্তভঙ্গে মেডলার ফ্যাশনকে ৮৫ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা: রাজউক কর্তৃপক্ষ

স্ত্রী’রা স্বামীর জন্য চতুর্থ বউ খুজছেন!

পল্লবীতে আমির হোসেন হত্যা মামলায় গ্রেফতার

আগামী সপ্তাহে নতুন সরকারের শপথ গ্রহণের সম্ভাবনা

তাকসিম বাংলাদেশের সর্বকালের সেরা ক্ষমতাবান অফিসার