মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবী থানা বিএনপিতে নতুন উদ্যোগ: সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ১৪, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক|মঙ্গলবার ১৪ অক্টোবর |২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে পল্লবী থানা বিএনপির বিদ্যমান কমিটিতে নতুন করে পরিবর্তন আনা হয়েছে। এ কমিটিতে সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী বিএনপির রাজনীতিতে একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেত্রী হিসেবে পরিচিত। তিনি অবিভক্ত ঢাকার মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল পর্যায়ে দল সংগঠনে তিনি ছিলেন অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয়।

তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসনে পরপর দুইবার নির্বাচনে অংশগ্রহণ করেন, যা তাঁর নেতৃত্বগুণ, জনপ্রিয়তা ও সাংগঠনিক সাফল্যের প্রমাণ বহন করে।

দলীয় সূত্র জানায়, সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন একজন নেত্রী, যিনি দলের দুঃসময়ের সবসময় মাঠে ছিলেন এবং কর্মীদের পাশে থেকেছেন।

নতুন করে দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, দল আমাকে যে বিশ্বাস ও দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য একদিকে গৌরব, অন্যদিকে বড় চ্যালেঞ্জও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা মেনে আমি পল্লবী থানা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ, সংগঠিত ও শক্তিশালী করে তুলতে কাজ করবো।”

তিনি আরও বলেন, আমাকে পল্লবী থানা বিএনপির যুগ্ন আহবায়ক করার জন্য আন্তরিকভাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সভাপতি এবং ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আমিনুল হক ভাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁর নেতৃত্বে আমরা পল্লবী থানা বিএনপিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবো বলে বিশ্বাস করি।”

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও কর্মদক্ষতায় পল্লবী থানা বিএনপি নতুন উদ্যমে পুনরুজ্জীবিত হবে এবং আগামীর রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরের আলোচিত আলমগীর চৌধুরী এখন বিএনপির সক্রিয় কর্মি

বিএনপি’র নামে দখল করা কার্যালয়, অফিস অপসারণের নির্দেশ দিলেন; আমিনুল হক

২৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

কাফরুলে দুটি শপে বিএসটিআই অনুমোদন বিহীন লোগো, পন্য মজুদ অভিযোগে ৩ লক্ষ ৫০ হাজার অর্থদন্ড

মিডিয়াকর্মী সাঁচি চৌধুরীসহ পরিবারের সবাইকে আগুনে পুড়ে হত্যার চেষ্টা

সড়ক দখল করে অবৈধ মেলা—মাদকের রমরমা ব্যবসা, কিশোর গ্যাংয়ের উৎপাত! পুলিশের অভিযানে জনসাধারণের স্বস্তি

মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ ও শীর্ষ সন্ত্রাসীদের চাদা না দেওয়ায় মার্কেটে হামলা

আ.লীগ নেতার ভাতিজা পাগলা বাবু ডাকাতি মামলায় আটক

বাঙলা কলেজস্থ ফরিদপুর জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল