মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৩:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

রাজধানীর মিরপুর-১২ এলাকায় পল্লবী পুরাতন থানার সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রিফাত (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রিফাত শরীয়তপুর জেলার নুরিয়া উপজেলার উত্তর শালদোর গ্রামের মো. সাগর মিয়ার ছেলে। তিনি মিরপুর-১২ এলাকায় ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে, ওয়াসার সামনের মাঠের পাশে অবৈধভাবে পার্ক করা বাসগুলোর ভেতর কিশোর গ্যাংয়ের আড্ডা বসে। সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলে। অপরিচিত পুরুষ-নারী দেখলেই তারা বাসের ভেতর বা অন্ধকার গলিতে টেনে নিয়ে ছুরি ঠেকিয়ে টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। কেউ প্রতিরোধ করলে তাকে ছুরিকাঘাত করে আহত বা হত্যা করে। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা নতুন নয়; প্রতি মাসেই একই ধরনের অপরাধ ঘটছে।

তাদের ভাষ্য, বিকাল থেকে শুরু করে গভীর রাত ভোর ৫-৬টা পর্যন্ত চলে এই প্রকাশ্য অপরাধ। পল্লবী থানা পুলিশ জানে কোন এলাকায় অপরাধ হয়, কারা জড়িত, তবু সেই অপরাধপ্রবণ এলাকায় পুলিশি টহল দেখা যায় না। বরং টহল গাড়ি দেখা মেলে বিভিন্ন হোটেল, চায়ের দোকান বা মোড়ে। অপরাধ সংঘটিত এলাকায় কেন পুলিশ উপস্থিত হয় না, তা স্থানীয়দের কাছে “বোধগম্য নয়”।

পল্লবী থানার এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে স্থানীয়দের প্রশ্ন—নিত্য অপরাধের পরও পুলিশের নীরবতা ও কার্যকর পদক্ষেপহীনতা কি গ্যাং ও মাদকচক্রকে আরও বেপরোয়া করে তুলছে না?

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

উর্দুভাষীদের স্থায়ী পূর্ণবাসনের প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা আমিনুল হক

বঙ্গবন্ধুর খুনির কবর বাংলার মাটিতে থাকতে পারবেনা

মিরপুরে চাঞ্চল্যকর ‘সিয়াম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

লালমাটিয়া টেম্পুস্ট্যান্ডে ফুটপাত উচ্ছেদ অভিযান

স্ত্রী’রা স্বামীর জন্য চতুর্থ বউ খুজছেন!

পল্লবীর ডি ব্লক ঈদগাহ মাঠে দেয়াল নির্মাণ বিতর্ক: এলাকাবাসী–কমিটির গঠনমূলক আলোচনা

করোনা মহামারীতে মানুষের পাশে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ

শিক্ষাকে ব্যবসা নয়, সেবায় রূপান্তর করতে হবে: আমিনুল হক

আলোচিত সমিতির সভাপতি জসিম উদ্দিন ও সম্পাদক লাকী আক্তার’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

বিএনপিতে হাইব্রিড দখলদার: যুবদল নেতার বিস্ফোরণ”