সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চাঁদাবাজির মামলায় রিয়াদের স্বীকারোক্তি:চাঁদার টাকা সমান ভাগ হতো

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ৪, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ

চাঁদার টাকা সবাই মিলে ভাগ করতাম” আদালতে রিয়াদের স্বীকারোক্তি, সাবেক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি!

রাজু আহমেদ: ৪ আগস্ট ২০২৫

সাবেক এমপি শাম্মি আহম্মেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া গুলশান থানার মামলায় আদালতে দায় স্বীকার করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ। রোববার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দেন তিনি। এসময় রিয়াদ জানান, “চাঁদার টাকা সবাই মিলে সমান ভাগ হতো।”

শাম্মির অবস্থান জানিয়ে পুলিশের ‘সহযোগিতা’

জবানবন্দিতে রিয়াদ বলেন, “বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী লোকজন গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করেছি।” ১৭ জুলাই রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর মাধ্যমে গুলশান জোনের ডিসির সঙ্গে যোগাযোগ করেন রিয়াদ। তখন তিনি ডিসিকে অবহিত করেন, গুলশানের ৮৩ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মি আহমেদ অবস্থান করছেন। পরে ডিসি বিষয়টি গুলশান থানার ওসিকে জানালে ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। ভোরে ওসির নেতৃত্বে একটি টিম ওই বাসায় যায়, কিন্তু শাম্মিকে না পেয়ে তারা ফিরে আসে।

এয়ারপড ফেরত দিতে গিয়ে শুরু হয় চাঁদাবাজির নাটক

জবানবন্দিতে রিয়াদ জানান, অভিযানের পর জানে আলম অপু বাসা থেকে শাম্মির একটি এয়ারপড নিয়ে আসেন। পরে সকাল ১০টার দিকে রিয়াদ ও অপু সেটি ফেরত দিতে গেলে অপু কৌশলে শাম্মির স্বামীর কাছে চাঁদার দাবি করেন। অপু বলেন, “শাম্মি বাসায় আছেন, আমরা তাকে পুলিশে দিয়ে দেব।” এতে শাম্মির স্বামী ভয় পেয়ে ৫০ লাখ টাকা দাবি করা অপুকে জানান, এত টাকা বাসায় নেই। পরে তারা ১০ লাখ টাকা নিয়ে চলে আসেন এবং ওই টাকা সমান ভাগ করে নেন।

তিন আসামির কারাগারে পাঠানোর নির্দেশ, অপুর চার দিনের রিমান্ড

এ মামলায় অপর তিন আসামি— মো. ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান। অপর আসামি জানে আলম অপু বর্তমানে চার দিনের রিমান্ডে আছেন। রিয়াদসহ বাকিদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

৫০ লাখ টাকা দাবি, ১০ লাখ টাকায় আপস— এজাহারে অভিযোগ

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ জুলাই সকালে রিয়াদ ও অপু গুলশানে শাম্মি আহম্মেদের বাসায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শাম্মিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেফতারের ভয় দেখান। এক পর্যায়ে ভুক্তভোগী সিদ্দিক আবু জাফর পাঁচ লাখ টাকা দেন, বাকি পাঁচ লাখ টাকার জন্য ভাইয়ের সহায়তা নেন।

এ ঘটনার পর ১৯ জুলাই ও ২৬ জুলাই পুনরায় তারা বাদীর বাসায় এসে বাকি টাকা দাবি করেন। একপর্যায়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে। অপু পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করা হয়।

সংগঠন থেকে বহিষ্কার, কিশোর আসামি উন্নয়ন কেন্দ্রে

আসামিদের মধ্যে শিশু আইনে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকিরা সকলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ছিলেন। সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, এক যুবক আহত

এনসিপির সমাবেশে নেতার মোবাইল চুরি, অভিযুক্তকে মারধর

নাহিদ ইসলামের পদত্যাগ: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ভাঙনের সূচনা?

আমিনুল হকের পক্ষ থেকে সুমনের উদ্যোগে পল্লবীতে সড়ক-ফুটপাতে শৃঙ্খলা

মিরপুরে চাঞ্চল্যকর ‘সিয়াম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

রূপনগর থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন মোঃ মোরশেদ আলম

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সমঅধিকার ও স্থায়ী পুনর্বাসনের অঙ্গীকার করলেন আমিনুল হক

বন্ধুর ১০ লাখ টাকা আত্মসাৎ করতে ছিনতাইয়ের নাটক সাজায় মুন্না

মিরপুরে “ফয়সাল হেল্থ এক্সপ্রেস সার্ভিসের আড়ালে” ভয়ংকর প্রতারণার অভিযোগ

গোপালগঞ্জের ১ আসনের সাবেক এমপি ফারুক খান আটক, পলাতক মাটি খেকো পিস্তল আব্বাস