বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লোহাগড়ায় বিএনপি নেতা মিরাজ ফকিরের হাত কেটে নেওয়ার মামলায় আওয়ামী লীগ নেতা মতিয়ার চেয়ারম্যান গ্রেফতার গ্রেফতার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৩, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

বিএনপি নেতার উপর হামলার নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা স্থানীয় চেয়ারম্যান মতিয়ার রহমান নিজেই।

রাজু আহমেদ | ঢাকা, ১ জুলাই:
নড়াইলের লোহাগড়া উপজেলার আলোচিত বিএনপি নেতা মিরাজ ফকিরের ডান হাত কেটে নেওয়ার মামলার প্রধান আসামী ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান (৫১) রাজধানীর রূপনগর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

রূপনগর থানার ওসি মোকাম্মেল হক জানিয়েছেন, “লোহাগড়া থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি। আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।”

২০২৫ সালের ২৭ এপ্রিল রাতে কাশিপুর গ্রামে মিরাজ ফকিরের ওপর নৃশংস হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এজাহারে অভিযোগ, হামলার নেতৃত্ব দেন স্থানীয় চেয়ারম্যান মতিয়ার রহমান নিজেই।

মামলায় তার বিরুদ্ধে যে ধারাগুলোতে অভিযোগ আনা হয়েছে তা হলো—অবৈধ জমায়েত, জোরপূর্বক প্রবেশ, অপহরণ, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, নারী লাঞ্ছনা, ভাঙচুর, লুটপাট, হুমকি এবং অপরাধে সহায়তার অভিযোগ (দফায় দফায়: দণ্ডবিধির ধারা ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩৪২, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩৫৪, ৪২৭, ৩৮০, ৫০৬, ১১৪, ৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মতিয়ারের বিরুদ্ধে লোহাগড়া থানায় আরও অন্তত ১০টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে দুর্নীতি, চুরি, বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও হামলার মতো গুরুতর অভিযোগ।

মিরাজ ফকিরের পরিবার বলছে, “এটা কেবল রাজনৈতিক হামলা নয়, এটা মানবতাবিরোধী কাজ। একজন চেয়ারম্যান হয়েও এমন বর্বরতা—আমরা বিচারের প্রত্যাশায় আছি।”

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার আমিনুল হকের

জয়পুরহাটে শিশু ধর্ষণের শিকার: পুলিশের হাতে ধর্ষক গ্রেফতার

মিরপুরে যুবলীগ নেতা কারেন্ট দুলালের লালসার শিকার হলেন এক গৃহবধূ

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল

লক্ষ্মীপুরে বাড়িতে হামলা-ভাঙচুর: পথ বিরোধে নারী লাঞ্ছনা ও হত্যাচেষ্টার অভিযোগ

নিখোঁজ ছেলে রুবেলের সন্ধান চান; মা হোসনে আরা

৪০ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

পল্লবীতে ঝড় বৃষ্টি নেই তবুও সড়কে পানি জমে

ডিএমপি’র ৪৬ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ;

মিরপুরে নারীর উপর কিশোর গ্যাংয়ের বর্বর হামলা: মানবতার প্রতি কলঙ্ক”