শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঢাকা-১৬ আসনে ধানের শীষ নিয়ে নির্বাচনে আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ১৩, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

রাজু আহমেদ|প্রকাশিত| শুক্রবার ১৩ জুন ২০২৫|

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমিনুল হক।

এ উপলক্ষে বৃহস্পতিবার, পল্লবী থানা যুবদল আহ্বায়ক হাজী নূর সালাম এর সার্বিক তত্ত্বাবধানে এলাকার জনগণের দোয়া প্রার্থনা ও বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিরপুর-১০ পপুলার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে ১০নং হোপ মার্কেট পর্যন্ত এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দেওয়ান বিপ্লব আমিন রাজিব, পল্লবী থানা যুবদল নেতা মো. সোলায়মান চৌধুরী, জিয়ারুল ইসলাম জিহাদ, ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাজী বাপ্পি এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এলাকাবাসী আমিনুল হকের প্রতি সমর্থন জানান এবং আগামী নির্বাচনে তাঁর বিজয়ের জন্য সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন। বিএনপির নেতৃবৃন্দ আশা করেন, এই প্রচার কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

অস্ত্র ও মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি’ র‌্যাবের হাতে আটক

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার-৯

রূপনগরে খোলস বদলে সক্রিয় আওয়ামী দোসরদের আনাগোনা, আতঙ্কে স্থানীয়রা

মায়ের কথাই সত্য হলো: তারেক রহমানের প্রত্যাবর্তনে তিনশো ফিটে ইতিহাসের বৃহত্তম জনসমুদ্র

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলাকাঁটা লাশ উদ্ধার

পবিত্র রমজান মাস: ইবাদাত, আত্মশুদ্ধি ও ফজিলতের মাস

এবার পল্লবীতে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীঃ মোবাইলে ভিডিও ধারন

ডিবির অভিযানে আওয়ামী সন্ত্রাসী- হানিফ গ্রেফতার

রূপনগরে ছেলের হাতে মা খুন!

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী