মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবী থানায় উত্তেজনা: যুবকের হামলায় ওসিসহ আহত ৩ পুলিশ কর্মকর্তা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ১১, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

রাজু আহমেদ: প্রকাশিত, ১১ মার্চ ২০২৫

রাজধানীর পল্লবী থানায় ঢুকে এক যুবক অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলাকারী আবদুর রাজ্জাক ফাহিম থানায় এসে দাবি করেন যে, এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটেছে। ওসি নজরুল ইসলাম এ বিষয়ে অবগত নন বলে জানালে ফাহিম উত্তেজিত হয়ে ওঠেন এবং অভিযোগ করেন যে পুলিশ বিষয়টি গোপন করছে। এরপর ওসি নজরুল ইসলাম তাকে নিয়ে ডিউটি অফিসারের কাছে যান, কিন্তু তিনিও এমন কোনো ঘটনার কথা জানেন না বলে জানান।

পরিচয় জানতে চাইলে ফাহিম কোনো উত্তর না দিয়ে হঠাৎ ওসির ওপর চড়াও হন এবং তাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এ সময় এএসআই মো. নাসির বাধা দিলে তার একটি আঙুল ভেঙে যায়। এসআই শরিফুল ইসলামও আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার পর পুলিশ ফাহিমকে আটক করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে থানার বাইরে থাকা আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের সবার বাড়ি গাজীপুর বলে জানা গেছে। তবে তারা কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত পুলিশ সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিশ্বম্ভরপুরে মানববন্ধনে হামলার ঘটনার পর সালিশের মাধ্যমে মাফ চাইলেন হামলাকারীরা

মাদরাসায় শিশু শিক্ষার্থীর ওপর নৃশংস নির্যাতন: মামলা দায়ের, অভিযুক্তরা পলাতক

বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি অমিত, সম্পাদক শান্ত

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, উদ্ধার বিদেশি রিভলবার

ছাত্রজনতা হত্যার মাস্টারমাইন্ড যুবলীগ নেতা কালাপাপ্পু প্রকাশ্যে, পুলিশের নীরবতা প্রশ্নের মুখে

মানব পাঁচারকারীর সদস্য আটক

এমপি শাওনের মামলার ধীরগতি, দুদকে চিঠি

কুষ্টিয়ায় ছিন্নমূল জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ

সাংবাদিক সংগঠনের ঐক্যজোট এ্যাবজার আত্মপ্রকাশ, বাবু আহবায়ক, জাফর সদস্য সচিব

নাহিদ ইসলামের পদত্যাগ: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ভাঙনের সূচনা?