বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৫ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না: নবীউল্লাহ নবী

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী ও অনুপ্রবেশকারীর স্থান হবে না। ঢাকা-৫ আসনে যত বড় চাঁদাবাজ ও সন্ত্রাসী হোক না কেন নেতাকর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে। ’

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নবীউল্লাহ নবী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাই ঢাকা-৫ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না।

এসময় তিনি রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বাদল সরদার, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এহতেশাম উদ্দিন নকীব, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল মোল্লা, সাধারণ সম্পাদক আহসানুল কবির, সাংগঠনিক সম্পাদক মাসুদ, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, তারিকুল ইসলাম তারেকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না: আমিনুল হক

ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার

নারী নির্যাতন ও ধর্ষণ রোধে কঠোর আইন প্রণয়নের দাবি উঠছে

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবি: আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা

নাহিদ ইসলামের পদত্যাগ: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ভাঙনের সূচনা?

ঢাকা–১৬ আসনে জামায়াত প্রার্থীর জনভিত্তি কোথায়?

মিরপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

“উপদেষ্টার নির্দেশনা ছাড়া কোনো পিএস দূর্নীতি করার সাহস পায় না”- আমিনুল হক

হাবিব তাড়াশীর ‘এ বেদনার ব্যাকরণ নেই’ নাটক মঞ্চায়িত