বুধবার , ১ জুলাই ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যৌতুকের টাকা না পেয়ে নিজ সন্তানকে হত্যা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ১, ২০২০ ১১:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কমঃ শামীমা আক্তার।

ঢাকা: পারিবারিক কলহ ও শশুর বাড়ি থেকে যৌতুকের চার লাখ টাকা না পেয়ে ক্ষোভের বশীভূত হয়ে পরিকল্পনা করে নিজের তিন বছরের সন্তান মাহিমকে হত্যা করেছেন পিতা জুলহাস।

ঘাতক পিতা জুলহাস ও তার সহযোগী আটক-ছবি র‌্যাব ১০ মিডিয়া সেন্টার থেকে তুলা।

এ ঘটনায় ভিকটিম মাহিমকে শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টায় মাতুয়াইল বাসার সামনে থেকে অপহরণ করে প্রতিবেশী জুয়েল। এরপরে তারা ভিকটিমকে ডেমরার দেইল্লা নির্জন এলাকায় নিয়ে জুসের সাথে আটটি ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় মৃধাবাড়ি সংলগ্ন গ্রীন মডেল টাউন এলাকার কাঁশবনের ভিতর বালি চাপা দিয়ে রেখে আসে জুলহাস ও জুয়েল ।

সোমবার'(২৯ জুন) ভিকটিমের পিতা জুলহাস র‌্যাব-১০ এ অপহরণের অভিযোগ করেন ও যাত্রাবাড়ী থানায় একটি জিডিও করেন।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার’ (৩০ জুন) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মিধৃাবাড়ি এলাকায় র‍্যাব-১০ এর একটি অভিযানে অপহরণকারীকে আটক করা হয়। অপহরণকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের পিতা জুলহাসকে মাতুয়াইল দরবার শরীফ মোড় এলাকা থেকে আটক করে।

আটকরা হলেন:১, ভিক্টিমের পিতা- জুলহাস ওরফে ফারুক ওরফে গুড্ডা (৩১) ২, জুয়েল ব্যাপারী (২০)।

বুধবার’ (০১ জুলাই) বিকালে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোঃ কাইমুজ্জামান খান।

এডিশনাল ডিআইজি বলেন, ভিক্টিমের পিতা জুলহাস আগের থেকেই যৌতুকের টাকা দাবিসহ বিদেশে যাওয়ার জন্য চার লাখ টাকা দাবি করে শশুর বাড়িতে। যৌতুকের টাকা না পেয়ে বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন করে আসছিল। পারিবারিক কলহ এবং শ্বশুরবাড়ির থেকে টাকা না পেয়ে ক্ষোভের বশীভূত হয়ে নিজের সন্তানকে হত্যার জন্য প্রতিবেশী জুয়েলকে নিয়ে পরিকল্পনা করো।

এ পরিকল্পনা অনুযায়ী শনিবার (২৭ জুন) জুসের সাথে আটটি ঘুমের ওষুধ খাইয়ে শিশু মাহিমকে হত্যা করে। মাতুয়াইল মৃধাবাড়ী গ্রীন মডেল টাউন এলাকার কাঁশবনের ভিতর বালি চাপা দিয়ে রাখেন।

এডিশনাল ডিআইজি আরো বলেন, ভিক্টিমের এর মা স্মৃতি আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আলোচিত সমিতির সভাপতি জসিম উদ্দিন ও সম্পাদক লাকী আক্তার’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

ছাত্রজনতা হত্যার মাস্টারমাইন্ড যুবলীগ নেতা কালাপাপ্পু প্রকাশ্যে, পুলিশের নীরবতা প্রশ্নের মুখে

রূপনগরে ত্রিভুজ প্রেমে সংঘর্ষ, পুলিশের ব্যর্থতায় সেনাবাহিনীর হস্তক্ষেপ :আটক ৪, উত্তপ্ত থানা চত্বর

পল্লবীতে অস্ত্র-গুলিসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও কূটনৈতিক চাপ প্রয়োজন

ডিইউজের সরকারি ছুটির সঙ্গে সংবাদ মাধ্যমের ছুটি সমন্বয়ের দাবি

বিএনপি’র নামে দখল করা কার্যালয়, অফিস অপসারণের নির্দেশ দিলেন; আমিনুল হক

হাবিব তাড়াশীর ‘এ বেদনার ব্যাকরণ নেই’ নাটক মঞ্চায়িত

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির ভাইকে ঈদের দিনে কুপিয়ে জখম

দেশজুড়ে সজাগ ছাত্র-জনতা: নিরাপত্তায় পাশে সাধারণ মানুষ