রবিবার , ৭ জুলাই ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভোলায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৭, ২০১৯ ১০:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ
ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের স্যামপুর গ্রামের জলিলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকেউত্যক্ত করায় মো. সুজন (১৮) নামে এক যুবককে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাসনাত খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে স্যামপুর গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতেরমাধ্যমে তাকে কারাদ- দিয়ে দুপুরে জেল হাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসকমোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে রাজাপুর ইউনিয়নের শান্তিরহাট মধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে(১৩) স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত স্যামপুর গ্রামের মো. কামালের ছেলে সজিব (১৮)। এঅবস্থায় ওই ছাত্রীর অটোরিকশা চালক পিতা স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ বিষয়ে অভিযোগ করেও কোনো সমাধান পাননি। উল্টো সজিব তার অটোরিকশায় গাঁজা ও ইয়াবা রেখে ফাঁসানোও মেয়েকে তুলে নেয়ার হুমকি দেয়। এরপর ভয়ে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দেন তিনি।

এ ঘটনার পর গত শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলমছিদ্দিক ও জেলায় কর্মরত সাংবাদিকদের কাছে লিখিতভাবে বিষয়টি জানান।

এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ পর রাববার সকালে জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে ওইযুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন ‘

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ওয়ান ইলেভেন ও স্বৈরাচারের প্রেতাত্মারা সরকারকে ঘিরে ধরেছে: ডা. জাহিদ হোসেন

বাবা নেই, মাকে হাসপাতালে রেখে পরীক্ষাকেন্দ্রে ছুটেও ঢুকতে পারল না মেয়েটি!

সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন

পল্লবীতে চুরির অভিযোগে যুবককে গণধোলাই, হাত-পা বেঁধে পাশের গলিতে নেয়

রূপনগরে ককটেল হামলা, জনতার হাতে শীর্ষ সন্ত্রাসী আটক

বিএনপি জনতার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় : আমিনুল হক

পল্লবীর সড়ক যেনো মরণ ফাঁদ

ঢাকা অঞ্চলে উদ্ভাবনী মেধার মিলনমেলা—স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

৪০ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

মিরপুরে টেলিগ্রাম গ্রুপে পর্নোগ্রাফি ব্যবসা, যুবক গ্রেফতার