শুক্রবার , ১২ অক্টোবর ২০১৮ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্বব্যাপী ইন্টারনেট বিপর্যয় দেখা দিতে পারে!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ১২, ২০১৮ ৬:৫৮ অপরাহ্ণ

বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।মূল ডোমেইন সার্ভার ও এ সংশ্লিষ্ট নেটওয়ার্ক অবকাঠামো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এতে যেকোনো সময় বিশ্বব্যাপী ইন্টারনেট বিপর্যয় দেখা দিতে পারে।

জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টায় মূল ডোমেইন সার্ভার নিয়মিত রক্ষণাবেক্ষণ (রুটিন মেইনটেন্যান্স) কাজ হবে। এতে ইন্টারনেট ব্যবহারকারীদের নেটওয়ার্ক সমস্যায় পড়তে হতে পারে।

আইসিএএনএন মেইনটেন্যান্স করে এখানের ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করবে। আর যা ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) অথবা ইন্টারনেট অ্যাড্রেস বুক রক্ষা করতে সাহায্য করবে।

কমিউনিকেশন রেগুলেটরি অথরিটির (সিআরএ) তথ্য অনুযায়ী, ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করা ডোমেইনের জন্য নিরাপদ, স্থিতিশীল এবং সক্রিয় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সিআরএ বলছে, বারবার স্পষ্ট করে বলছি, ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করতে গিয়ে নেটওয়ার্ক অপারেটর অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপিএস) যদি ভালো করে প্রস্তুতি নিতে না পারে তাহলে ইন্টারনেট ব্যবহারকারীরা মাঝে মাঝে কিছু সমস্যায় প্রভাবিত হতে পারেন।

প্রতিষ্ঠানটি বলছে, তারপরও রক্ষণাবেক্ষণের কাজটি যতোটা সম্ভব উপযুক্ত সিস্টেম নিরাপত্তা এক্সটেনশন সক্রিয় করে করার চেষ্টা চলছে। যাতে করে ইন্টারনেট ব্যবহারকারী প্রভাবিত না হন।

বিশ্বব্যাপী সাইবার হামলা প্রতিরোধ করতে ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই মেইন ডোমেইন সার্ভারকে সাপোর্ট দিতে সেটাকে মেইনটেন্যান্স করতে সাময়িক সময়ের জন্য এটি বন্ধ করা লাগতে পারে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

১৬ আসনে চাঁদাবাজদের নিরাপদ আশ্রয়

সরকার সিদ্ধান্ত নেবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি-না: শিক্ষামন্ত্রী

রাজধানীতে বিদেশি মদসহ আটক ২

রূপনগরে কুখ্যাত সন্ত্রাসী শরিফ মাতবর গ্রেফতার

প্রতারক শামেল কি গ্রেফতার?

আরব দেশীয় সংস্করণ মুক্তি পাবে বাংলাদেশে ‘অ্যানিম্যাল’

আরব দেশীয় সংস্করণ মুক্তি পাবে বাংলাদেশে ‘অ্যানিম্যাল’

২ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের প্রত্যাশা, তরুণ প্রার্থী পলাশ হোসেন মোল্লাকে ঘিরে জনতার জোয়ার

রাঙ্গাবালীতে রেড ক্রিসেন্টের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা : দলনেতা জিসান, উপ-দলনেতা আরিফ

পল্লবী’র’ এমডিসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

গাজীপুরে রাজেন্দ্র ইকো রিসোর্টে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ম্যানেজার সাজিকুল ইসলাম