মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সালমান-শাবনূরকে দেখেই বাংলা চলচ্চিত্রকে ভালবাসা : রোশান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ৬, ২০১৮ ৪:৪৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক; বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল জুটি সালমান শাহ ও শাবনূরের প্রায় সব কটি ছবি হিট হয়েছে। রোমান্টিক ছবিতে এ দুজনের রসায়ন বেশ জমে উঠত। তাদের প্রেমের অভিনয় দর্শক ভালোভাবেই নিয়েছে। এই জুটির অভিনয় দেখে চলচ্চিত্রে এসেছেন এমন তারকার সংখ্যাও কম নয়। এরই ধারাবাহিকতায় এবার তরুণ প্রজন্মের সুদর্শন নায়ক জিয়াউল রোশান তার চলচ্চিত্রে আসার অনুপ্রেরণার দুটি নামের কথা জানালেন। আর এই নাম দুটি হলো সালমান শাহ-শাবনূর।

গত ৩১ ডিসেম্বর রোশানের সঙ্গে তার স্বপ্নের নায়িকা শাবনূরের সাক্ষাৎ হয়। এসময় তারা খানিকটা সময় কথা বলেন। বেশ কিছু স্থিরচিত্র তুলেছিলেন সেদিন।

আর সেই স্থিরচিত্রসহ নিজের অনুভূতির কথা সোমবার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে রোশান। শাবনূরের সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মহানায়িকার আশীর্বাদ!!  ♥♥♥

এরপর রোশান বলেন, ‘বাংলা চলচ্চিত্রকে ভালবাসতে শিখেছি মহানায়ক সালমান শাহ-এর সেই মহান নায়িকা শাবনূর আপুকে দেখেই।আপুকে দেখলেই যেন সেই মহানায়কের চেহারাটাই ভেসে উঠে চোখে! ভালবাসা এবং শ্রদ্ধা আপু তোমাকে। বহুকাল বেচে থাকো! ♥♥♥
@31st Night!!’

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে প্রবেশ করেন রোশান। এরই মধ্যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত ‘বেপরোয়া’ নামে একটি ছবির শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আ. লীগের মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর শঙ্কা

এজেআর কুরিয়ার সার্ভিসের ড্রাইভার সুজন খান তিন দিন ধরে নিখোঁজ, সর্বশেষ অবস্থান হাজারীবাগ-জিগাতলা

ফ্যাসিস্ট আমলে নির্যাতিতদের স্থান হয়নি কেন্দ্রীয় ছাত্রদলের সদ্য কমিটির তালিকায়: ত্যাগের মূল্যায়নে প্রশ্ন

আগামীকাল প্রেসক্লাবে ১১ নেতার সংবাদ সম্মেলন

কাউন্সিলর সুখ টানেই মগ্ন: বিব্রতকর সেবা প্রত্যাশীরা

ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি আরিফ আহমেদ চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

হাজী সেলিমের সহধর্মিণী ‌‌’আর নেই’

ভাষানটেক সেনা ক্যাম্পে আটক সন্ত্রাসী হিটলু বাবু অসুস্থ হয়ে মারা গেছে

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’সহ গ্রেপ্তার ৫

৪৭ বছরে পদার্পণ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি