রবিবার , ২৪ নভেম্বর ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দল থেকে আগাছা-পরগাছা পরিষ্কারের চেষ্টা চলছে: ওবায়দুল কাদের

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ২৪, ২০১৯ ৬:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগে অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিনের উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল থেকে আগাছা-পরগাছা পরিষ্কারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দলের পাঁচটি সহযোগী সংগঠনের কমিটি দেওয়া হয়েছে। সেখানে আমরা স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব উপহার দিয়েছি। এছাড়া ৭০ জেলা-উপজেলায় কমিটি হয়েছে। সেখানেও স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব আনা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় বিআরটিসির মতিঝিল ডিপোতে প্রধানমন্ত্রীর অনুদান দেওয়া বাস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

দলে অনুপ্রবেশকারীদের তালিকা করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের কাছে সারাদেশের অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের তালিকা প্রধানমন্ত্রী দিয়েছেন। সেই তালিকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই।’

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

শিশু নির্যাতন মাদ্রাসায়, জবাবদিহি নেই! দেশজুড়ে ১০৫টি শাখা—একটি বন্ধ হলে কোনো সমস্যা নেই: চেয়ারম্যান

পল্লবীতে ব্যবসায়ীকে পিটিয়ে মৃত্যু ভেবে ফেলে যায় সন্ত্রাসীরা

কলকাতা বন্দরে ডুবল বাংলাদেশি জাহাজ

আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

মাদক কারবারিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে: পল্লবী যুবদলের অগ্নিকণ্ঠ হুঁশিয়ারি

প্রচন্ড এই গরমে গর্ভবতী মায়েরা সুস্থ থাকতে যা করা জরুরি

স্বৈরাচারের পতন হলেও দেশে নব্য শত্রু জন্ম নিয়েছে : এ্যাড রুনা লায়লা

তিন লাখে হত্যার অডিও ভাইরালের পর এবার চাঁদাবাজির অভিযোগ: স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল খান বহিষ্কার

পল্লবীতে বহিষ্কৃত শ্রমিকদল নেতার পদপ্রাপ্তি নিয়ে টাকার প্রভাবের ইঙ্গিত, এলাকায় তোলপাড়

বিএনপি’র নামে দখল করা কার্যালয়, অফিস অপসারণের নির্দেশ দিলেন; আমিনুল হক