বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ২৭, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ

প্রকাশিত- ২৭ নভেম্বর, বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫

তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে নবীন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বৃহস্পতিবার মিরপুর সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং যুবসমাজকে মাঠমুখী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি জানান, ধর্মীয় উপাসনালয়ের ইমাম–মুয়াজ্জিনসহ প্রধানদের জন্য মাসিক ভাতা এবং শিক্ষিত ইমামদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা ও নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, নির্বাচিত পরিবারকে মাসিক আর্থিক সহায়তা বা মৌলিক পণ্য সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, শফিকুল ইসলাম খান মিলটন, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি প্রমুখ উপস্থিত ছিলেন।.

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পিএনসি’র উদ্যোগে নারীদের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে সেনেটারী নেপকিন বিতরণ

প্রত্যেকটি গুলি ও রক্তের হিসেব নেয়া হবে : আমিনুল হক

চুরির আগে ‘সহযোগিতা’ চাইল চোর—এএসআই মাসুদ সাময়িক বরখাস্ত

হাবিব তাড়াশীর ‘এ বেদনার ব্যাকরণ নেই’ নাটক মঞ্চায়িত

নির্বাচন চায় না এমন মত ড. ইউনুসের, দেশের মানুষের নয়: আমিনুল হক

বিমান বাহিনীর কমান্ডারের স্ত্রী’কে হত্যার মুলহোতা মিলন গ্রেফতার

নির্বাচন–২০২৬ সামনে: নিরপেক্ষ রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক অঙ্গীকার ছাড়া বিশ্বাসযোগ্য ভোট অসম্ভব

মিরপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পল্লবী থানা যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ

আহসান উল্লাহ হাসান স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ