শুক্রবার , ৫ জুলাই ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ট্রাম্প-ইমরান বৈঠকে বসবেন ২২ জুলাই

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৫, ২০১৯ ১২:০৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী ২২ জুলাই বৈঠকে বসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে দুই নেতার মধ্যে এই বৈঠক হবে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ ফয়সাল আজ বৃহস্পতিবার বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে চলতি মাসের শেষের দিকে এক সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হবে।

গত বছর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দেশটির ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইমরান খান। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দফতর বেলুচিস্তান লিবারেশন আর্মিকে (বিএলএ) বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ঠিক একদিন পর দুই দেশের নেতার এ বৈঠকের খবর এলো।

গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী ইমরান খানকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্ত পাক পার্লামেন্টের বাজেট অধিবেশন চলায় প্রধানমন্ত্রী এখনই যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না।

পাক পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, দুই দেশের নেতাদের মধ্যে আলোচনায় আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্রসঙ্গত আফগান তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে পাকিস্তান সব সময় মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করে আসছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘বঙ্গবন্ধু পেশাজীবী লীগের দোয়া ও আলোচনা সভা’

রাজনৈতিক ক্ষমতার দাপটেই লতিফের যত অপকর্ম

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

নব্য পুলিশের চাদাবাজি: ছিনতাইয়ের অভিযোগে পল্লবীতে পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ফাহিম আলোচনায়

২ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের প্রত্যাশা, তরুণ প্রার্থী পলাশ হোসেন মোল্লাকে ঘিরে জনতার জোয়ার

কুষ্টিয়ায় হাসিনুরের হত্যাকারীদের মুখোশ উন্মোচন হবে: বাদশাহ্ এমপি

শৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর ভূমিকা, দায় স্বীকার করলেন ডিসি মাসুদ

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সুষ্ঠু নির্বাচনের লক্ষে সব থানার ওসি বদলীর নির্দেশ; ইসি

কিশোরগঞ্জের খুদে ফুটবলার জিসানের পাশে তারেক রহমান