বুধবার , ১৯ মে ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জামিন পায়নি   সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ১৯, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/ নিজেস্ব প্রতিবেদকঃ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড ও জামিন আবেদন খারিজ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার পুরান ঢাকার সিএমএম আদালতের বিচারক এ নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (১৭ মে) রাত সাড়ে ৮টার পরে শাহবাগ থানা পুলিশের একটি টিম সচিবালয় থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যায়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সিব্বির আহমেদ ওসমানী লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিন দুপুরে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিব সাইফুল ইসলাম ভূঁইয়ার অনুপস্থিতিতে অফিস কক্ষে ঢুকলে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগ ওঠে।

আটকের পর  সাংবাদিক সমাজ রোজিনার ইসলামের  নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলার দাবীতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন পালন করেছে। আজ মিরপুর প্রেসক্লাব এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে সংগঠনটির সাধারণ  সম্পাদক মোঃ আমিরুজ্জামান আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

সাংবাদিকের ওপর নির্যাতন: সন্ত্রাসী চক্রের নাটকীয় গণধর্ষণ

রূপনগরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ঢাকা–১৬ আসনে জামায়াত প্রার্থীর প্রচারে বাধা, জনতার তোপের মুখে বিপাকে কর্মী-সমর্থকরা

সেফটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা:আহত ৭

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল- আফাজ উদ্দিন

বিশ্বম্ভরপুরে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা দুই ভাইয়ের আতংকে থাকে সাধারণ মানুষ

গোপালগঞ্জের ১ আসনের সাবেক এমপি ফারুক খান আটক, পলাতক মাটি খেকো পিস্তল আব্বাস

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন

সুনামগঞ্জ-৫ আসনে ট্রাক প্রতীকের পক্ষে জনতার ঢল—টেটিয়ারচর বাজারে আলী আসগরের শক্তি প্রদর্শন