কলাপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল এর ব্যাপক গণসংযোগ।
মোঃ পারভেজ, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : আগামী ৩১ই মার্চ আসন্ন কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হবে। তাতেই জল্পনা কল্পনার অবসানের শেষ নেই প্রার্থী ও ভোটারদের মাঝে। প্রার্থীরা ব্যস্ত, দৌড়ঝাপ শুরু করে করেছেন। ভোটারদের বাড়ী বাড়ী পা-ফেলছেন প্রার্থীরা দিয়ে যাচ্ছেন ভোরদের নানা প্রতিশ্রুতি। শুক্রবার হলেই দেখা মিলছে মসজিদে জুম্মার নামাজ শেষে ভোটারদের মন জয় করার লক্ষে কুলাকুলির অন্তনেই বললেই চলে। তবে ভোটারাও সেই সুযোগের অপেক্ষায় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ের পথে আনবে বলেও তারা প্রকাশ করছেন। যাদের দ্বারা সমাজ ব্যবস্থার উন্নত সাধিত হবে।

নির্বাচনিয় প্রচার প্রচারণায় এলাকাবাসীর সমর্থন।
এভাবেই হিসাব নিকাশ চলছে উপজেলার প্রত্যেক প্রার্থীর মাঝে। এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছেন কলাপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও যুব প্রজন্মের অহংকার, জননন্দিত বর্তমান সফল ভাইস-চেয়ারম্যান, জনাব মোঃ মোস্তফা কামাল।
জানা যায়, তিনি এবার ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এই পদে আরো ২ জন তার সাথে ভোট যুদ্ধে রয়েছেন।তবে জনপ্রিয়তায় অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে তিনি। মোস্তফা কামাল বর্তমানে কলাপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করে আসছেন। তিনি একজন সফল সংগঠক, সমাজ সেবক, জনদরদী ও স্ব-হৃদয়বান ব্যক্তি ।
ইতিমধ্যে এলাকায় ব্যাপক প্রচারনা চালাচ্ছেন, তিনিসহ তার সমর্থন গোষ্ঠী, প্রতিটি ইউনিয়নের চা-স্টল থেকে শুরু করে পাড়া মহল্লায় তাহার নাম ছড়িয়ে। কলাপাড়া উপজেলার মানুষ অনেক অবহেলিত তারা নাগরিক সুবিধা থেকে অনেকটা বঞ্ছিত। তাদের চাহিদা অনুযায়ী রাস্তা, ঘাট কালভার্ট, ড্রেন নির্মাণ সহ জলাবদ্ধতা ও পানি নিস্কাশনের ব্যাবস্থা করার দিচ্ছেন আস্বাস। উপজেলার সকল স্তরের মানুষের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করা। মোস্তফা কামাল বলেন-বর্তমানে আমাদের সমাজে মাদকের ছড়াছড়ি, তা নিয়ন্ত্রনে কাজ করছে প্রশাসন। তবে আমরা সমাজপতিরা বসে থাকলে চলবে না, তাই আমার কাজ হবে মাদক মুক্ত করা।তিনি বলেন, কলাপাড়া
উপজেলাবাসী চাইলে আগামী ৩১ই মার্চ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে জয়লাভ করবো ইনশাআল্লাহ।কলাপাড়া উপজেলাবাসীর সকল সমস্যা নিরসনে কাজ করব ইনশাল্লাহ।


















