শনিবার , ১৩ জানুয়ারি ২০১৮ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এবার শুটিং সেটে সালমানকে হত্যাচেষ্টা অনলাইন ডেস্ক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১৩, ২০১৮ ১১:০৯ পূর্বাহ্ণ

আদালত চত্বরে প্রাণে মারার হুমকির পর এবার শুটিং সেটে বলিউডের ভাইজানখ্যাত তারকা অভিনেতা সালমান খানকে হত্যার চেষ্টা করা হয়েছে।

ভারতের স্থানীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার ‘রেস-৩’ সিনেমার শুটিং চলাকালে আগ্নেয়াস্ত্রসহ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেটের মধ্যে ঢুকে পড়ে। পরে পুলিশ ও সালমানের দেহরক্ষী টিম তাকে নিরাপদে বাড়িতে নিয়ে যায়।

তবে সেটে পুলিশ পৌঁছানোর পর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিরাপত্তাব্যবস্থার মধ্যেও শুটিং সেটে তারা কীভাবে ঢুকল এবং পরে কোথায় তারা গা ঢাকা দিল সেই বিষয়েও পুলিশ নিশ্চিত করে কিছু জানায়নি।

এদিকে নিরাপত্তারক্ষী ছাড়া সালমানকে সাইকেলে করে যত্রতত্র ঘুরে বেড়াতে নিষেধ করেছে পুলিশ। এ ছাড়া তার অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু না জানাতেও তাকে অনুরোধ জানানো হয়েছে।

গত ৪ জানুয়ারি পাঞ্জাবের কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোই যোধপুরের আদালত চত্বরে সালমানকে প্রাণে মারার হুমকি দেন।

আদালতের শুনানি শেষে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, এই যোধপুরেই সালমানকে প্রাণে মেরে ফেলা হবে। তখন সে জানবে আমাদের আসল পরিচয়।

সালমানের সঙ্গে লরেন্সের বিরোধের সূত্রপাত ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার ঘটনা কেন্দ্র করে। রাজস্থানের বিষ্ণই সম্প্রদায়ের মানুষ কৃষ্ণসার হরিণকে পূজা করে। এর সঙ্গে তাদের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে রয়েছে। সে কারণেই এ হুমকি এবং পরবর্তী সময় শুটিং সেটে হামলার চেষ্টা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ন্যাশনাল মেডিকেল কলেজের পিয়ন জাহিদের বিরুদ্ধে চুরি, মাদক ও স্ত্রী নির্যাতনের অভিযোগ

মেট্রোরেল স্টেশনে নিচে বিহঙ্গ বাসের দুর্ঘটনায় ক্ষোভ: সড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্যকেই দায়ী করছে জনতা

পল্লবীতে উচ্ছেদের ২৪ ঘন্টার মধ্যেই ফের বসেছে চোরাই মোবাইল মার্কেটঃ প্রশ্ন বিদ্ধ পুলিশের অভিযান।

রূপনগর থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন মোঃ মোরশেদ আলম

কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তা কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ, বাধা দেওয়ায় উল্টো মামলা!

ষড়যন্ত্রের জাল ভেদ করে নির্দোষ প্রমাণিত জামাল হোসেন রানা, স্বপদে বহাল

রুপনগরে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়িঃ উর্ধ্বতন কর্মকর্তারা এসি রুমে ঘুমায়

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবি: আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা

১০০ কেজি গাঁজা ও কাভার্ড পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সেফটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা:আহত ৭