বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৬ বছরের শিশুকে ধর্ষণ: জনরোষে উত্তাল পল্লবী, ধর্ষকের প্রাণ বাঁচাতে সেনা হস্তক্ষেপ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ৯, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ

রাজু আহমেদ: ০৯ এপ্রিল ২০২৫

মিরপুর পল্লবীর বাউনিয়াবাঁধের ডি ব্লক তালিম ঘর বস্তি এলাকায় ছয় বছরের এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণের হৃদয়বিদারক ঘটনার পর পুরো এলাকা জুড়ে নেমে এসেছে তীব্র উত্তেজনা ও জনরোষ।

স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযুক্তের নাম শাকিল (২৩)। তিনি একই এলাকার সিএনজি চালক আবুল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে পরিচিত অপরাধী শাকিলের বিরুদ্ধে আগে থেকেই চুরি, ছিনতাইসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তার এক ভাই বর্তমানে জেলে বন্দী।

শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এমন এক বর্বর ঘটনার পর স্থানীয় জনগণ শাকিল ও তার বাবাকে অবরুদ্ধ করে রাখে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার ক্ষোভ প্রশমিত করা সম্ভব হয়নি।

বিক্ষুব্ধ জনতা ধর্ষকের প্রতি আইনগত বিচার নয়, বরং তাৎক্ষণিক গণপিটুনির মাধ্যমে শাস্তি দিতে চায়। উত্তেজনা এতটাই বৃদ্ধি পায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়। সেনা সদস্যরা অভিযুক্তকে আহত অবস্থায় জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ—শাকিল দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাস ও অপরাধ চালিয়ে গেলেও কেউ তাকে থামাতে পারেনি। এবার তার ন্যক্কারজনক কাজের বিরুদ্ধে এমন প্রতিক্রিয়া জনসাধারণের ধৈর্যের সীমা অতিক্রম করেছে।

পল্লবীর আকাশ এখন ক্রোধে ভারী, শিশু সুমাইয়ার আর্তনাদ যেন গোটা জাতির বিবেককে জাগিয়ে তুলেছে। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান—এই ঘটনা যেন আর একটি ‘সংবাদের শিরোনাম’ হয়ে না থাকে, বরং হোক দৃষ্টান্ত স্থাপনের সূচনা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সহায়তা নিয়ে অপরাধীকে আটক করেছি এবং শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে গুড়ি গুড়ি ‘বৃষ্টি’ আকাশ ছিলো কালো মেঘে ঢাকা’

ছাত্র হত্যা মামলার আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

দুঃখের কান্না ধরে রাখতে পারেননি চিত্রনায়ক সোহেল রানা: বীর মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতালেও ঠাঁই নেই!”

আওয়ামী কার্যালয়ে মৃত্যুর রহস্য: লিফটের ফাঁকা জায়গা থেকে যুবকের লাশ উদ্ধার

পুলিশ দেখলেই মলমূত্র গায়ে মাখে তারা

মিরপুরে টেলিগ্রাম গ্রুপে পর্নোগ্রাফি ব্যবসা, যুবক গ্রেফতার

ছাত্রলীগের থানা কমিটিতে বিতর্কিতদের স্থান

পল্লবীতে আমানের ওপর হেলমেট বাহিনীর হামলা

পল্লবীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহার জগ পড়ে: পথচারীর মৃত্যু

অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে মুসলিম এইড ইউকে বাংলাদেশ’র মাংস বিতরণ