মাসব্যাপী ইফতার বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে সাধারণ মানুষের পাশে যুবদল নেতা আরমান সোহেল
বাংলাদেশ একাত্তর:সংবাদ ১১, মার্চ, ২০২৬,
রাজধানীর ৬নং ওয়ার্ডে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছেন যুবদল নেতা মোঃ আরমান সোহেল। তিনি ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতি ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন করেছেন তিনি। প্রতিদিনই এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে নিয়ে এই আয়োজনের মাধ্যমে মানবিক সহায়তার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তিনি।
এলাকাবাসী জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আরমান সোহেল দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছেন। তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয়দের অনেকেই মনে করেন, ভবিষ্যতেও তিনি এভাবে মানুষের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


















