বুধবার , ২৮ মে ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

২ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের প্রত্যাশা, তরুণ প্রার্থী পলাশ হোসেন মোল্লাকে ঘিরে জনতার জোয়ার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ২৮, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত, ২৮ মে ২০২৫,

ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তরুণ সমাজকর্মী পলাশ হোসেন মোল্লা-কে ঘিরে জনগণের মাঝে বিরাজ করছে ব্যাপক আশাবাদ। পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন তিনি।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে যারা কাউন্সিলরের দায়িত্বে ছিলেন, তারা উন্নয়নের নামে ফুটপাত দখল, চাঁদাবাজি ও জনদুর্ভোগ বাড়ানোর কাজে লিপ্ত ছিলেন। সড়কের এক পাশে ফুটপাত নির্মাণ করে অন্য পাশে বসানো হয়েছে দোকান, যার মাধ্যমে হয়েছে কোটি টাকার বাণিজ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা জনগণের কথাই শোনেননি, বরং ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন ব্যক্তিস্বার্থে বলয়।

এই অবস্থার প্রেক্ষিতে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী পলাশ হোসেন মোল্লার আবির্ভাব যেন নতুন এক সম্ভাবনার নাম। বহুদিন ধরেই তিনি সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত। এলাকায় তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নেই। সম্প্রতি মুসলিম বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনেও জয় লাভ করে নিজের জনপ্রিয়তা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন।

বিগত কাউন্সিলরদের অকার্যকর নেতৃত্বের বিরুদ্ধে এবার সরব হয়েছেন এলাকাবাসী। তারা বলছেন—দলীয় হোক বা নির্দলীয়, তফাৎ নেই—এইবার তারা যোগ্যতাকেই প্রাধান্য দেবেন। তাই ‘জোর করেই হলেও ভোট দিয়ে জয়যুক্ত করবো পলাশ হোসেন মোল্লাকে’—এটাই আমাদের শপথ।

ভূমিদস্যু, চাঁদাবাজ ও স্বার্থান্বেষীদের কবল থেকে ২ নম্বর ওয়ার্ডকে মুক্ত করে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক ওয়ার্ড গড়তে দৃঢ়প্রতিজ্ঞ পলাশ হোসেন মোল্লা। এলাকার সচেতন নাগরিকরা তাকে দোয়া ও সমর্থন দিয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

কাউন্সিলর জামাল মোস্তফার পুত্র মাদক সহ আটক

পাপিয়ার চেয়েও ভয়ংকর বহুরূপী সাথী আক্তার

৪৫ বছরে গোপালগঞ্জে উন্নয়নের বদলে লুটপাট : শেখ সেলিমের ‘অভিজাত সাম্রাজ্য’ বনাম জনগণের বঞ্চনা

বেগম খালেদা জিয়ার মুখ দিয়ে রক্তপাত হচ্ছে

কাফরুলে বাইকারকে ইট দিয়ে আঘাত করে মোটরসাইকেল ছিনতাই: মূল পরিকল্পনাকারী কালু গ্রেফতার

আওয়ামী দুষ্কৃতকারীদের নৈরাজ্য প্রতিরোধে রাস্তায় ৫নং ওয়ার্ড যুবদল

আ.লীগ পুত্র আরিফ, ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে আটক

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ‘জাতীয় কমিশন’ গঠনে স্মারলিপি প্রদান; গণঅধিকার পরিষদের

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী

ঝুট-ময়লা বাণিজ্য রক্ষায় জামায়াতের উস্কানিতে ছাত্রলীগ নেতার মায়ের অপপ্রচার, বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ