বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৩০, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর ডটকম|

রাজু আহমেদ| ৩০ জুলাই ২০২৫

আজ বুধবার (৩০ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি আর ফিরে আসেননি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাইদুর রহমান রিমন ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান ও নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক। কর্মজীবনে তিনি দৈনিক মানবজমিন, দৈনিক ইত্তেফাক, এবং সর্বশেষ বাংলাদেশ প্রতিদিন-এ সুনামের সাথে কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় তাঁর দক্ষতা ও নিষ্ঠা তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।

তিনি ছিলেন সাংবাদিকদের প্রিয় একজন অভিভাবকসুলভ সহকর্মী। হাস্যোজ্জ্বল, সহযোগিতাপূর্ণ এবং স্পষ্টভাষী এই মানুষটি সাংবাদিক সমাজে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
সহকর্মীদের মতে—

“রিমন ভাই শুধু একজন সাংবাদিক ছিলেন না—তিনি ছিলেন আমাদের বড় ভাই, অভিভাবক। যে কোনো বিপদে তিনি পাশে দাঁড়াতেন। তাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয়।”

রিমন ভাইয়ের মরদেহ বর্তমানে তাঁর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবন (জি-ব্লক, রোড-১১, হাউজ-৯৭১)-এ নেওয়া হচ্ছে।

আগামীকাল তাঁর একমাত্র কন্যা উর্মি দেশের মাটিতে পৌঁছালে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

গাজীপুর, মানিকগঞ্জ, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—
“হে আল্লাহ, আপনি রিমন ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।”

সবার প্রতি অনুরোধ
দয়া করে সাংবাদিক সাইদুর রহমান রিমন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ডিএমপির একই থানা হতে ৫ পুলিশ সদস্য বদলী

তারেক রহমান: তিনবারের গুমের সাক্ষী, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক সোশালিস্ট কর্মী

অনলাইনে ‘মিলন টেলিকম’ প্রতারণা; ক্রেতা হয়রানির শীর্ষে

পল্লবীতে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক: মনির ও রুবেল আটক

মৌ টিভিতে আসছে মন পিঞ্জিরার পাখিরে মিউজিক্যাল ফিল্ম

“কুলাঙ্গারদের সরান, নিরপেক্ষ সরকার গঠন করুন” — প্রধান উপদেষ্টাকে ইশরাক হোসেনের কঠোর বার্তা

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, উদ্ধার বিদেশি রিভলবার

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধের দাবি: শিক্ষার্থী ও অভিভাবকদের

বিশ্বম্ভরপুরে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা দুই ভাইয়ের আতংকে থাকে সাধারণ মানুষ

গাবতলীতে ‘মাস্ক’ না পড়ায় এক পথচারীকে জরিমানা