শুক্রবার , ১২ জানুয়ারি ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শৈত্যপ্রবাহ থাকবে আরো ৫ দিন জানুয়ারি ১০, ২০১৮ – প্রচ্ছদ, সারা দেশ – কোন মন্তব্য নেই

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১২, ২০১৮ ১১:২৩ অপরাহ্ণ

দেশজুড়ে শীতের প্রকোপ সামান্য কমলেও চলমান এই শৈত্যপ্রবাহ আরো পাঁচ দিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

৯ জানুয়ারি, মঙ্গলবার আবহাওয়া অফিসের এক বার্তায় বলা হয়, আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এখন পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগ এবং পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জ, যশোর ও কুষ্টিয়া আর দক্ষিণ-পশ্চিমের সাতক্ষীরার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের একজন মুখপাত্র জানান, শীতের তীব্রতা থেকে মুক্তি ও তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরো পাঁচ দিন সময় লাগবে। এ সময়ে দেশের উত্তরাংশে এবং নদী-তীরবর্তী এলাকাসহ দেশের সর্বত্র রাতে ঘন ও হালকা কুয়াশা পড়তে পারে, যা অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের বার্তা মতে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল, ময়মনসিংহের উত্তরাঞ্চল ও ঢাকা বিভাগের অংশবিশেষ এবং শ্রীমঙ্গল, কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং রংপুর ও রাজশাহী বিভাগ, টাঙ্গাইলের উত্তরাঞ্চল, শ্রীমঙ্গলের উত্তর-পূর্বাঞ্চল ও চুয়াডাঙ্গার পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে চলমান শীতের প্রকোপ ১০ জানুয়ারির মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে।

আবহাওয়া বার্তায় বলা হয়, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে বলা হয়, ১০ জানুয়ারি পর্যন্ত সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা অপরিবর্তিত থাকতে পারে। কিন্তু এ সময়ের পর সারাদেশে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের এক দিন পর আজ উত্তরাঞ্চল দিনাজপুরে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ত্যাগী নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি: আমিনুল হক

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ: মৎস্য সুরক্ষা ও সংশোধন অধ্যাদেশসহ আরো চারটি খসড়ার অনুমোদন

সালিশে গেলেই বহিষ্কার: শেখ ফরিদের হুঁশিয়ারি, মিরপুরে প্রশ্ন: আমিনুল হকও কি একই নির্দেশ দেবেন?

ঢাকা–১৬ আসনে জামায়াত প্রার্থীর জনভিত্তি কোথায়?

গোপালগঞ্জে ডাঃ প্রেমানন্দ মন্ডল কসাই!

৫ আগস্ট ফ্যাসিস্ট বিদায়ের স্মৃতি উদযাপন ও জুলাই সনদ উৎসব: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটে বিশাল সমাবেশ

মিরপুর ২নং ওয়ার্ডে মাসব্যাপী ইফতার বিতরণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর জন্য দোয়া চাইলেন মীর ইমরান হোসেন মিথুন

পল্লবীতে অবৈধ মেলা, উচ্ছেদের পরও চলছে বাণিজ্য

পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন পলাশ হোসেন মোল্লাহ

রূপনগরে কথিত ‘যুবদল’ কর্মীদের তাণ্ডব: দখল, গ্যারেজ সিন্ডিকেট, আর নিরীহ রাব্বীকে হত্যার চেষ্টা