মঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাণীশংকৈলে মটরসাইকেল নছিমন সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ৫, ২০২১ ৮:০০ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/ মাহাবুব আলম/ রাণীশংকৈল ঠাকুরগাঁও থেকে পাঠানো:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টায় সড়ক দুর্ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম‍্যান বীরমুক্তিযোদ্বা ইসাহাক আলী (৭৬) নামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ।

তার বাড়ি উপজেলার বলিদ্বারা গ্রামে। তার স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। জানা গেছে মঙ্গলবার আনুমানিক দুপুর ১২ টার দিকে বলিদ্বারা নিজ বাড়ী থেকে মটরসাইকেলে চড়ে (হরিপুর টু রাণীশংকৈল) মহাসড়কের রাস্তায় উঠার সময় চলন্ত নছিমনের সাথে সংর্ঘষে গুরুত্বর আহত হন। সাথে সাথে স্থানীয় লোকজন গুরুত্বর অবস্থায় রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব‍্যরত চিকিৎসক তাৎক্ষনিক ভাবে দিনাজপুর মেডিক‍্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে এবং পথিমধ‍্যেই তার মত‍্যু ঘটে। এ ঘটনায় রানীশংকৈল থানা পুলিশ নছিমনটিকে আটক করেছেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধাকে এ দিন বিকাল ৫ টায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। পরে রাত ৮ টায় বলিদ্বারা হাই স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক গৌরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় পৌঁছে গেছে করোনার টিকা

নতুন বছরে কেজিতে ভর্তি ২০ হাজার, মাসে বেতন ২৭০০

“ময়লা সাম্রাজ্য” পতনের মুখে: রূপনগর-পল্লবীর ত্রাস ‘ময়লা কামাল’ অবশেষে গ্রেপ্তার

গোপালগঞ্জে পৌর-নির্বাচন উপলক্ষে ১০ প্রার্থীর আবেদন

সাবেক ভূমিমন্ত্রী ও তথ্যপ্রতিমন্ত্রী স্ত্রীসহ সন্তানের ব্যাংক একাউন্ট জব্দ

পল্লবীতে অটিজম সেবাকেন্দ্রের স্টাফের সঙ্গে ধাক্কাধাক্কি, থানা পুলিশ ঘটনাস্থলে বাড়িভাড়া নিয়ে উত্তেজনা

মিরপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-মেয়ে আটক

পল্লবীতে সৎ মায়ের হাতে মেয়ে খুন’ বাবা’মা আটক

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নামে শাহজাহান ভূইয়া রাজু গংদের অনৈতিক ব্যবসা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভয়াবহ অভিযোগ

৬ মাসেও দৃশ্যমান নয় অন্তর্বর্তী সরকারের সংস্কার: আমিনুল হক