শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার-৯

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

রাজু আহমেদ:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে রাজধানীর মিরপুর থেকে একটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ এক যুবককে এবং কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মিরপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) রাত ২টা ১৫ মিনিটে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাইনখোলা কমার্স কলেজের বিপরীত পাশ থেকে মো. ফারুক (২৭) নামে এক যুবককে গ্রেফতার করে।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ডেস্কটপের একটি বাক্সের ভেতর থেকে নয় রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি মিরপুর-২ এলাকা থেকে ৩০ রাউন্ড গুলিসহ রুবেল ও সাকিব নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিল ফারুকের কাছেও অস্ত্র ও গুলি রয়েছে। সেই মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি হিসেবে ফারুককে গ্রেফতার করা হয়েছে।

কোতয়ালীতে বিশেষ অভিযানে ৯ অপরাধী আটক

অপরদিকে, রাজধানীর কোতয়ালী থানা এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী, মাদক কারবারিসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—কাজী শফিকুল ইসলাম মিঠু (৪১), শুভ হাওলাদার (২৩), মুন্না মাতাবর (২১), রাহাত (১৯), মো. সাগর (১৯), ফাহিম (১৯), অনিক (১৯), শুভ মিয়া (২০) ও মো. অহিদুজ্জামান নয়ন (২০)।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, অভিযানে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সুইসড্রাম কোম্পানির পরিচালকসহ ১৭ জন র‌্যাবের হাতে গ্রেফতার

শীতে বিয়ে অনুষ্ঠান না করার পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রীর

চিত্রনায়িকা কবরী “আর নেই”

কোরআনের পাখিদের সংবর্ধনা দিলেন: আমিনুল হক

সিংড়ায় কোরবানি ঈদের আনন্দ নেই ৮ শতাধিক কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষকের

সদ্যজাত ৮ ছানা পানিতে ফেলে হত্যা: নিশি রহমানের নৃশংসতার প্রতিবাদে পাগলপ্রায় মা কুকুর ‘টমি’ জনমনে ক্ষোভের ঝড়

আ. লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের দানকৃত কোরআন শরিফ বিক্রি: মাদ্রাসা পরিচালক সালাউদ্দীনের প্রতারণা ফাঁস

বিএনপি নেতার পা ছুঁয়ে সালাম, ক্লোজড মিরপুরের ট্রাফিক সার্জেন্ট আরিফুল

রূপনগরে আবারও বিদ্যুতের খুঁটিতে আগুন! আতংকে এলাকাবাসী

রিকশা চালকদের জন্য ‘পোশাক ট্যাক্স’: মিরপুর ডিওএইচএস-এ ঢুকতেই গুনতে হচ্ছে ৮০ টাকা!