শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ২, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের উদ্যোগে মিরপুর ৬ নম্বর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত

বাংলাদেশ একাত্তর: সংবাদ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মিরপুর ৬ নম্বর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম। তার ত্যাগ ও সংগ্রাম দেশের মানুষ চিরদিন স্মরণ করবে। নেতাকর্মীরা দেশনেত্রীর আদর্শে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও আদালত