শনিবার , ১৯ জানুয়ারি ২০১৯ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরের সেই আলোচিত শাহনাজ পাচ্ছে সেরা “মা”পদক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১৯, ২০১৯ ১:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কমঃ (শেখ রাজু)

মিরপুরের সেই আলোচিত শাহনাজ পাচ্ছে সেরা “মা” পদক।স্কুটি চালিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে উবার ও পাঠাওয়ে অর্থ উপার্জন করে দুই সন্তানের লেখাপড়া চালিয়ে যাওয়া আলোচিত সেই শাহনাজের হাতে সেরা মা পদক তুলে দেবে দক্ষিণ এশিয়ার শিশু গণমাধ্যম-এ আর কিডস মিডিয়া।

নারায়ণগঞ্জ থেকে পুলিশের সহযোগিতায় ফিরে পাওয়া নিজের সেই স্কুটিতে শাহনাজ।

এ আর কিডস মিডিয়ার সিইও আরিফ রহমান শিবলী বলেন, খারাপ পথে না গিয়ে অতি কষ্ট করে জীবনের সাথে যুদ্ধ করে যেসব “মা” শিরোনাম হয়েছেন গণমাধ্যমে! সেই মা”দের মধ্যে ছয়জন মায়ের হাতে তুলে দেয়া হবে – এ আর কিডস সেরা মা-২০১৯-এর পদক।

শুধু মা পদকই নয়, আসছে বাবা দিবসে-এ আর কিডস মিডিয়া সেরা বাবা-২০১৯ পদকও থাকবে বলেও নিশ্চিত করেন দক্ষিণ এশীয় অঞ্চলের এ আর কিডস মিডিয়া প্রধান। যা কিছুদিনের মধ্যেই এ আর কিডস মিডিয়ার নতুন কার্যালয়ে এই পদক আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে সেই সকল মা ও বাবা”দের। এ”আর কিডস মিডিয়া পরিচালক রওশন চেতনা বলেন, সন্তানদের জন্য প্রতিটি মা-বাবাই কষ্ট করেন তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত।

তবুও তাদের মধ্যে থেকে গণমাধ্যমে আলোচিত হয়েছেন এমন বাবা-মাকে প্রতিবছর পদক তুলে দেব। আলোচিত সেই নারী জাতীর গর্ব শাহনাজ আক্তার সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। রাজধানীর মিরপুরেই তার জন্ম স্থান । বাবা নেই, মা আর বোনেরা আছেন। স্বামী থাকতেও তিনি আলাদা থাকেন। শাহনাজের সঙ্গে তার দুই মেয়েও থাকে। বড় মেয়ে নবম শ্রেণীতে ও ছোট মেয়ে প্রথম শ্রেণিতে পড়াশুনা করছে। 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

দলবদলের মুখোশে অপরাধের সাম্রাজ্য: রূপনগরের কুখ্যাত শরিফ মাতবরের রাজনৈতিক নাটকীয়তা

কম্পিউটারের ওপর প্রস্তাবিত বাজেটে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি

সাভারের রাজাশনে গুলি সহ যুবক গ্রেপ্তার, প্রেস ব্রিফিংয়ে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার

বহিষ্কৃত চাঁদাবাজকে পুনর্বহাল: পল্লবীতে আতঙ্কে সাধারণ মানুষ

পল্লবীতে অস্ত্র-গুলিসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি

পল্লবীতে সড়কে গেট লাগিয়ে নার্সারী ভাড়া: থানায় জিডি

“দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্রক্ষমতায় জনগণ দেখতে চায় না : আমিনুল হক”

আওয়ামীলীগ ৫৩ বছরেও সঠিক ইতিহাস বই প্রস্তকের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শেখায়নি: আমিনুল হক

অধ্যক্ষ মোস্তফা কামালের বিরুদ্ধে করা’৩১” অভিযোগই মিথ্যা প্রমাণিত: ফেসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মিরপুর বাংলা স্কুলের ২৪৫ শিক্ষক

বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি অমিত, সম্পাদক শান্ত