শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বেগম খালেদা জিয়া চারবারের প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রীর স্মরণে ‘অপরাজিতা’ নেত্রী

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ১৩, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ণ

গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব, নারী শিক্ষায় অবদান, ত্যাগ ও সংগ্রামের অনন্য নজির

বাংলাদেশ একাত্তর: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চারবারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বলেন, “অনেকে তিনবার বলেছেন, কিন্তু আসলে তিনি চারবার শপথ নিয়েছেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, যিনি সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন চালিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় একবার প্রধানমন্ত্রী হন, এরপর সংসদীয় সরকার ব্যবস্থা চালু হওয়ার পর দ্বিতীয়বার শপথ নেন। এরপর ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদে এবং ২০০১ সালে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

তিনি খালেদা জিয়াকে ‘অপরাজিতা’ হিসেবে অভিহিত করে বলেন, “বাংলাদেশের রাজনীতিতে এরকম নজির নেই। যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন, ততবার জয়ী হয়েছেন। গণতন্ত্র, নারী শিক্ষা এবং দেশের জন্য তার ত্যাগ ও সংগ্রামের কাহিনী ইতিহাসে চিরস্থায়ীভাবে স্মরণীয় থাকবে।”

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “আজ তিনি আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, কিন্তু গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি বিশ্বের মানুষের অন্তরে জীবিত থাকবেন। তার নেতৃত্ব ও সংগ্রামের কাহিনী বাংলাদেশের মানুষের জন্য আজীবন প্রেরণার উৎস হবে।”

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি : এমএসএফ

রূপনগরে দখলবাজদের তাণ্ডব, বন্ধ সরকারি রাস্তা

কালশী ১৬ বিঘা খেলার মাঠ ফেরত চাই: দখলদারদের শাস্তির দাবিতে উত্তাল মানববন্ধন

একাধিক স্বামীর সংসার করার পরেও অন্তরা কুমারী-বাংলাদেশ একাত্তর.কম

কালশি গণহত্যার বিচারে মানববন্ধন কাল, উপস্থিত থাকবেন ফারজানা

ঝুট-ময়লা বাণিজ্য রক্ষায় জামায়াতের উস্কানিতে ছাত্রলীগ নেতার মায়ের অপপ্রচার, বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

শাহআলীতে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: রক্তাক্ত জীবন, নীরব প্রশাসন

মিরপুরে সড়ক দখলে চাঁদাবাজি ও মাদক বাণিজ্য

নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিজেপি’র চেষ্টা: আন্দালিব রহমান পার্থের মন্তব্য

বাঙলা কলেজে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ