রবিবার , ২ জুন ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিদেশে টাকা পাচারে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ২, ২০১৯ ৪:৩৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : বিদেশে টাকা পাচারে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে এখন বাংলাদেশ। এক নম্বরে আছে ভারত।ওয়াশিংটন ডিসি ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইনান্সিয়াল ইন্টেগ্রিটি(জিএফআই) এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, কেবল ২০১৫ সালেই বাংলাদেশ থেকে চার প্রক্রিয়ায় ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার পাচার হয়েছে। যা প্রায় ৫০ হাজার কোটি টাকার সমান। এ টাকার বেশিরভাগ বৈদেশিক বাণিজ্যে জালিয়াতির মাধ্যমে পাচার করা হয়। একই পদ্ধতিতে একই বছর দেশে ঢুকেছে ২ শ’ ৩৬ কোটি ডলারের সমপরিমাণ অর্থ।

বিদেশে টাকা পাচারে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান। জিএফআই’র মতে, উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যিক লেনদেনের ১৭ দশমিক ৫ শতাংশই কোনো না কোনোভাবেই পাচার হচ্ছে।

জিএফআই’র প্রতিবেদনে ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৪৮টি উন্নয়নশীল দেশের অর্থ পাচারের তথ্য উঠেছে। এ সময়ে উন্নয়নশীল দেশগুলো থেকে ১ ট্রিলিয়ন ডলার পাচার হয়েছে।

২০১৫ সালে টাকা পাচারে শীর্ষ অবস্থানে রয়েছে মেক্সিকো। ওই দেশ থেকে পাচার হয়েছে ৪ হাজার ২৯০ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা মালয়েশিয়া থেকে ৩ হাজার ৩৭০ কোটি ছাড়াও ভিয়েতনাম থেকে ২ হাজার ২৫০ কোটি, থাইল্যান্ড ২ হাজার ৯০ কোটি, পানামা ১ হাজার ৮৩০ কোটি এবং ইন্দোনেশিয়া থেকে ১ হাজার ৫৪০ কোটি ডলার পাচার হয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই নিজের গলায় ছুরি চালায় যুবক

এমপি শাওনের মামলার ধীরগতি, দুদকে চিঠি

পল্লবীতে সৎ মায়ের হাতে মেয়ে খুন’ বাবা’মা আটক

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরই ছাত্রলীগের হামলা

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সমঅধিকার ও স্থায়ী পুনর্বাসনের অঙ্গীকার করলেন আমিনুল হক

ঢাকা পশ্চিম ছাত্রদলের ৯টি থানা ও কলেজ কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

তরুণ প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক

ভারতীয় গণমাধ্যম মিথ্যা ও অপপ্রচারে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় : আমিনুল হক

পল্লবীর ডি ব্লক ঈদগাহ মাঠে দেয়াল নির্মাণ বিতর্ক: এলাকাবাসী–কমিটির গঠনমূলক আলোচনা