বুধবার , ১১ এপ্রিল ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাবুল চিশ্তীসহ ফারমার্স ব্যাংকের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করল দুদক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ১১, ২০১৮ ৬:৪৩ অপরাহ্ণ

বাবুল চিশ্তী সহ ফারমার্স ব্যাংকের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করল দুদক। ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী ও তার ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে দূর্নীতি দমন কমিশন (দূদক)। প্রাই ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গত মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দূদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোঃ সামসুল আলমের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেপ্তার করে। জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্রাচার্য্য বলেন, গ্রেপ্তারের আগে রাজধানীর গুলশান থানায় অর্থআত্নসাতের অফিযোগে মাহবুবুল হক চিশতীকে প্রধান আসামী করে ছয়জনের বিরুদ্ধে মামলা করে দূদক। মামলা দায়ের করার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামীসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দূদক। গ্রেপ্তারকৃতরা হলেন অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, চিশতীর ছেলে রাসেদূল হক চিশতী,ফারমার্স ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদূর রহমান খান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন। মামলার অন্য আসামীরা হলেন বাবুল চিশতীর স্ত্রী রোজী এবং ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন। মামলার এজাহারে উল্লেখ আছে, ফার্মার্স ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাংকের নিয়মনীতির তোয়াক্কা না করে মাহবুবুল হক চিশতী গুলশান শাখায় সঋয়ী হিসাব খুলে বিপুল পরিমান অর্থ নগদে ও পে-অডারের মাধ্যমে জমা ও উত্তোলন করেন। চিশতী বিভিন্ন সময়ে তার স্ত্রী,ছেলে,মেয়েদের ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন শাখার মোট ২৫ টি হিসাবে মোট ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। সুত্রঃ কালের কন্ঠ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পূর্ণাঙ্গ কমিটি না পেলে কাফন মিছিল: নয়াপল্টনে বিক্ষোভে ফেটে পড়লেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা

এনসিপির নিবন্ধন ও শাপলা কলি প্রতীক অর্জনে মিরপুরে আনন্দ মিছিল

রুপনগর ও পল্লবী থানা কমিটিতে বিতর্কিতদের ঠাঁই নয়, স্থানীয়রা বলছেন পরীক্ষা-নিরীক্ষা করে সদস্য নেওয়া হোক

স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি : আমিনুল হক

বিশ্বম্ভরপুরে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা দুই ভাইয়ের আতংকে থাকে সাধারণ মানুষ

এবি পার্টির উদ্যোগে একুশে ফেব্রুয়ারী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিছিলের চাপে এসপি প্রত্যাহার? পুলিশের পেশাগত স্বাধীনতা নিয়ে নতুন প্রশ্ন

কুষ্টিয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের অভিযান: ২২ লাখ টাকা জরিমানা

নারী স্পর্শ ছাড়া কাজ করতে পারেনা ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা

আ.লীগ নেতা মনির মোল্লাকে খুজছে রূপনগর থানা পুলিশ