রবিবার , ১৭ ডিসেম্বর ২০১৭ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া, অধ্যক্ষ আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ১৭, ২০১৭ ৫:৩১ পূর্বাহ্ণ

টাঙ্গাইলে গতকাল শনিবার বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়ার অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের জন্য দোয়া করায় মাদ্রাসার একজন অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, সকালে গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে উপজেলা প্রশাসন। মোনাজাত পরিচালনা করেন গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফায়জুল আমীন সরকার। দোয়ার একপর্যায়ে তিনি বলেন, ‘হে আল্লাহ, তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারীদের বেহেশত নসিব করো। হে আল্লাহ, তুমি বঙ্গবন্ধু হত্যাকারী যাদের ফাঁসি হয়েছে, তাদের বেহেশত নসিব করো।’ এতে উপস্থিত লোকজন হতবাক হন। এ সময় উত্তেজনা দেখা দিলে উপস্থিত নেতারা পরিস্থিতি সামাল দেন।

তবে ফায়জুল আমীন সাংবাদিকদের বলেছেন, ভুলবশত বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়াসূচক বাক্য বের হয়ে গেছে।

এ বিষয়ে গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও গোপালপুর কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুস সোবহান বলেন, ফায়জুল আমীন হয়তো মুখ ফসকে ওই কথা বলে ফেলেছেন। তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জাসাসের সাংগঠনিক শক্তি প্রদর্শন পাঁচ থানায় পরিচিতি অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি

বিশ্বম্ভরপুরে দুই নিরীহ ব্যক্তির বসতভিটা জোরপূর্বক দখল ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঋণখেলাপিদের জন্য নতুন সুবিধা: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

গোপালগঞ্জের পোলার বিয়ে হ্যাটট্রিক-রান্না না করায় বছরে বছরে নতুন বউ!

ফরাসী রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আশিকুর রহমান আশিক, পল্লবীর রাজপথে অদম্য এক সংগ্রামী নেতৃত্ব

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার-৯

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ: মৎস্য সুরক্ষা ও সংশোধন অধ্যাদেশসহ আরো চারটি খসড়ার অনুমোদন

আওয়ামী লীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে: আমিনুল হক