রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফাঁসিবাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হোন, সেনাবাহিনী নিরপেক্ষ থাকুক: বিএনপি”

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ১২, ২০২৫ ১:১২ পূর্বাহ্ণ

বিচারবহির্ভূত হত্যার নিন্দা, সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকার আহ্বান-‘আইন ও মানবাধিকার রক্ষায় শৃঙ্খল বাহিনীকে শান্তিপূর্ণ অবস্থান নিতে হবে’ বিএনপি’র বিবৃতি

নিজস্ব প্রতিবেদক;
ঢাকা, ১১ অক্টোবর ২০২৫:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশে চলমান গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকার সংকটজনক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটি বলেছে, “দেশে ন্যায়বিচার শুধু কথার মধ্যে সীমাবদ্ধ, বাস্তবে বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের ভয়াবহতা চরমে পৌঁছেছে। এটি একটি দুঃসহ ফাঁসিবাদী পরিবেশের প্রতিচ্ছবি।”

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,
“ফাঁসিবাদের প্রকোপ যখন সীমাহীন, তখন খুন ও নির্যাতনের শিকার হিসেবে বিএনপিসহ দেশের সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। মানবাধিকার সুরক্ষা এখন সরকারের কাছে অচেনা শব্দে পরিণত হয়েছে।

তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, যা বিচারবহির্ভূত হত্যাকে উৎসাহিত করছে।
“কোনও ব্যক্তি বিশেষের অপরাধের সঙ্গে পুরো বাহিনীকে জড়িয়ে ফেলা কাম্য নয়। সেনাবাহিনী দেশের, কোনও দলের নয়। সুতরাং সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সংবিধান ও মানবতার পক্ষে থাকতে হবে, বলেন রিজভী।

বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, “সরকার বিচারহীনতা ও দমননীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করছে। কিন্তু দেশের জনগণ এখন আর ভয় পায় না; তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ।”

রুহুল কবির রিজভী সতর্ক করে বলেন,“যদি সরকার সেনাবাহিনীকে রাজনৈতিক নির্দেশে ব্যবহার করতে চায়, তবে তা দেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক হবে। সেনাবাহিনীকে নিরপেক্ষ অবস্থানে থেকে সংবিধানের শপথ রক্ষা করতে হবে।”

বিবৃতির শেষে বিএনপি সারাদেশের দেশপ্রেমিক নাগরিকদের ফাঁসিবাদের বিরুদ্ধে গণআন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বেনজীর আহমেদ টিটোর জন্মদিনে আসিফ আকবরের বিশেষ স্মরণ

আশুলিয়ার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফারুক গ্রেফতার

পত্রিকার ভুয়া সম্পাদক গ্রেফতার

বিছানায় কার দখলদারি? কর্ণের বিস্ফোরক স্বীকারোক্তিতে লজ্জায় লাল তেজস্বী!

ডেভিল হান্ট অভিযানে বিশ্বম্ভরপুরে এক ব্যক্তি গ্রেপ্তার

রূপনগরে যুবদল কর্মীর হাতে যুবদল কর্মী খুন!

মিরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে রুমে শিক্ষিকাকে আটকিয়ে যৌন হয়রানির অভিযোগ

গোপালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনসমর্থনে এগিয়ে”লিয়াকত ভুঁইয়া

জামিন পায়নি   সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম

পল্লবীতে অটিজম সেবাকেন্দ্রের স্টাফের সঙ্গে ধাক্কাধাক্কি, থানা পুলিশ ঘটনাস্থলে বাড়িভাড়া নিয়ে উত্তেজনা