শুক্রবার , ১২ জানুয়ারি ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে সংকটে নিয়ে যাবে: ফখরুল

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১২, ২০১৮ ১১:১৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ‘জনগণ হতাশ’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এতে সমঝোতার কোনো ইঙ্গিত মেলেনি। বরং জাতিকে আরেক দফা সংকটের দিকে নিয়ে যাবে।

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের ঘণ্টাখানেক পর শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শনিবার বেলা ৩টায় এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখন রাজনৈতিক সংকট চলছে। কিন্ত প্রধানমন্ত্রী তার ভাষণে কীভাবে নির্বাচন অর্থবহ করা যায় তা নিয়ে কিছু বলেননি। দুঃখজনকভাবে তার বক্তব্যে সংকট নিরসনের কোনো লক্ষণও খুঁজে পাইনি। তার বক্তব্যের সঙ্গে সত্যতার মিল নেই।’

তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ৫ শতাংশের কম ভোট পড়েছে। এ পরিস্থিতি আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যে সুষ্ঠু নির্বাচন দরকার, তার আয়োজনে সরকার আন্তরিক নয়। বর্তমান পরিস্থিতিতে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রধানমন্ত্রীর বক্তব্যে জনগণ আশাহত হয়েছে।’

দেশ উন্নয়নের মহাসড়কে—প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রকৃতপক্ষে দেশ দুর্নীতির মহাসড়কে আছে। উন্নয়নের নামে সবেচেয় বেশি দুর্নীতি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের মানুষের অবস্থার পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু বিদ্যমান সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলায় সে সংকট রয়ে গেল! দেশের মানুষ অর্থবহ নির্বাচন দেখতে চায়। তার বক্তব্যের মধ্যে সমঝোতার ইঙ্গিত দেখা গেল না। এটা হতাশাজনক। মানুষ এ অন্যায় সহ্য করবে না।’

নির্বাচন নিয়ে কোন রকম নৈরাজ্য সহ্য করা হবে না—প্রধানমন্ত্রীর এ বক্তব্যেকে ‘হুমকি’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) হুমকির সুরে এ কথা বলেছেন। আমরা বলতে চাই, নৈরাজ্য বিরোধীদল সৃষ্টি করে না। নৈরাজ্য সরকার করে। বিগত সময়ে তারাই নৈরাজ্য করেছিল যাতে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হয়। তার বক্তব্য জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘এ সংবিধান কাদের; কাদের দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে? সংবিধান সংশোধনে জনগণের আশার প্রতিফলন হয়নি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একতরফাভাবে বাতিল করেছে।’

এদিকে, রাতে বনানী মাঠে মির্জা ফখরুলের শীতবস্ত্র বিতরণের কথা থাকলেও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করায় তা বাতিল করা হয়। তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত কোনো প্রচার করা যাবে না। পরে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা গুলশান কার্যালয়ে ফিরে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, অর্পণা রায়, চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রুপনগরে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়িঃ উর্ধ্বতন কর্মকর্তারা এসি রুমে ঘুমায়

মানব পাঁচারকারীর সদস্য আটক

আশুলিয়ায় র‌্যাবের হাতে ২জন মাদক কারবারি গ্রেফতার

রূপনগরে কথিত ‘যুবদল’ কর্মীদের তাণ্ডব: দখল, গ্যারেজ সিন্ডিকেট, আর নিরীহ রাব্বীকে হত্যার চেষ্টা

পল্লবীতে সাংবাদিকের উপর হামলা ও অপহরণ চেষ্টা: থানায় অভিযোগ

ফ্রিডম ইন্টারন্যাশনালের আহ্বান: তাপসী তাবাসসুম ঊর্মিকে হয়রানি না করার অনুরোধ

কটিয়াদীতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রাজমিস্ত্রী আহত: ফায়ার সার্ভিসের অভিযানে প্রাণে রক্ষা, ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে ১০ কোটি টাকা জরিমানার দাবি

পল্লবীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহার জগ পড়ে: পথচারীর মৃত্যু

রূপনগরে কথিত মানবাধিকার চেয়ারম্যান ‘পল্টি আতিক’ গ্রেফতার

বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা আমিনুল হকের