মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে ৪ বছরের শিশুকে পেটে গ্যাস ভরে নৃশংস হত্যা!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ১৫, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

রাজু আহমেদ |প্রকাশ, ১৫ এপ্রিল ২০২৫

রাজধানীর পল্লবীতে ঘটেছে এক নারকীয় হত্যাকাণ্ড, যা মানবতার সীমা ছাড়িয়ে গেছে। মাত্র ৪ বছরের এক শিশু, আবু বকর সিদ্দিক, নির্মমভাবে প্রাণ হারিয়েছে – তাও পেটে গ্যাস ঢুকিয়ে! এই বর্বরতা যেন রীতিমতো হাড় হিম করা বিভীষিকা।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায়, বাউনিয়াবাদের একটি বাইক সার্ভিসিং দোকানে এই ভয়ংকর ঘটনা ঘটে। শিশুটির বড় ভাই জিহাদ দোকানটিতে কাজ করলেও, ঘটনার সময় সে অনুপস্থিত ছিল। এই সুযোগে দোকানের মালিক সুজন ও তার ১২ বছর বয়সী কর্মচারী আকাশ, শিশু আবু বকরকে ফাঁদে ফেলে ভয়ংকর উপায়ে তার জীবন কেড়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটির চিৎকার আর কাঁন্না অবলীলায় উপেক্ষা করে, দানবের মতো তারা গ্যাসের চাপে তার শরীর ক্ষতবিক্ষত করে। এমন নিষ্ঠুরতা কল্পনারও বাইরে!

পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। মামলার কার্যক্রম শুরু হয়েছে এবং তদন্ত চলছে পূর্ণগতিতে। পল্লবী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, “এটি চরম অমানবিক হত্যাকাণ্ড। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

এদিকে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে। তারা এই পাশবিকতার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যেন এমন ঘটনা আর কোনো পরিবারের হৃদয় ছিঁড়ে না দেয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

হিন্দু উত্তরাধিকার আইন সংস্কার, না মাইনোরিটি সুরক্ষা আইন জরুরী ?

রূপনগরে টিসি পণ্যে অনিয়ম: মাল ট্রাকে লুকিয়ে বিক্রি, সাংবাদিকদের ধমক দিলেন উপপরিদর্শক ইসমাইল হোসেন

ছাত্রহত্যার আসামি ছিনিয়ে নেওয়ার নেপথ্যে বিএনপি নেতা:গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

পল্লবী থানা বিএনপিতে নতুন উদ্যোগ: সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত!

পল্লবীতে একটু-আধটু মাদক বিক্রি হচ্ছে: ওসি ওয়াজেদ আলী

আ.লীগ পুত্র আরিফ, ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে আটক

ঝুট-ময়লা বাণিজ্য রক্ষায় জামায়াতের উস্কানিতে ছাত্রলীগ নেতার মায়ের অপপ্রচার, বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

গোপালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনসমর্থনে এগিয়ে”লিয়াকত ভুঁইয়া

মিরপুরে চোলাই মদসহ গ্রেফতার-১

অসুস্থ স্ত্রীর অভিযোগ: নায়িকা, গায়িকা, কনসার্ট নিয়ে ব্যস্ত আইসিটি প্রতিমন্ত্রী পলক