শুক্রবার , ২১ মার্চ ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে দুর্বৃত্তদের হাতে নিহত মো. সেলিম

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২১, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

সুমন মাস্টার: প্রকাশিত, ২১ মার্চ ২০২৫

মিরপুরের পল্লবীতে ঘটেছে নৃশংস এক হত্যাকাণ্ড। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সাংবাদিক প্লটের ৩নং ওয়াপদা বিল্ডিংয়ের কাছে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মো. সেলিম (৩০), যিনি মিরপুর ১২-এর ‘ই’ ব্লকে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিমকে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য বা কারণ সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পরিবেশন করা হয়নি। পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে এবং সেখানে থাকা CCTV ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

স্থানীয়বাসীর মধ্যে আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে এই নির্মম হত্যাকাণ্ডের পর। তারা দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

মো. সেলিমের অকাল মৃতুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

কেশবপুরে সাংবাদিকের ক্যামেরা ছিনতাই: মাটি খেকো রশিদ বাহিনী পলাতক

মিরপুরে অবাঙালিদের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল

অকার্যকর পদ্ধতি বাদ দিতে সমাজ কল্যান মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান; ব্যারিস্টার ফুয়াদ

রাজউকের নকশা জালিয়াতি ও হাজার কোটি টাকার সাম্রাজ্য: আড়ালে উপসচিব আবু সাঈদ মোল্লা

সালিশে গেলেই বহিষ্কার: শেখ ফরিদের হুঁশিয়ারি, মিরপুরে প্রশ্ন: আমিনুল হকও কি একই নির্দেশ দেবেন?

কিশোর কুমার থেকে সাবধান:গানের জাদুকরের ৯৬তম জন্মদিন আজ

তারেক রহমানের ‘জিরো টলারেন্স’ ঘোষণার মাঠে মাদকের আস্তানা উচ্ছেদ, হুমকির মুখে ছাত্রদল নেতা সুমন

তিন লাখে হত্যার অডিও ভাইরালের পর এবার চাঁদাবাজির অভিযোগ: স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল খান বহিষ্কার