বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে গ্যারেজঘরে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার: স্থানীয়দের নীরবতায় রহস্য

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ১৯, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার | বাংলাদেশ একাত্তর | ঢাকা | ১৯ জুন ২০২৫

রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাধ এলাকায় একটি ঘর থেকে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া অবস্থায় পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শহিদুল ইসলাম বাবু(৩২), পিতা—মৃত আব্দুস সালাম, মাতা—মৃত মনোয়ারা বেগম। তার স্থায়ী ঠিকানা ফরিদপুর জেলার রাজৈর থানার সংকরদি গ্রামে হলেও তিনি বসবাস করতেন সেকশন-১১, ব্লক-ডি, বাউনিয়াবাধ বেড়িবাঁধ বস্তির মহিলা মাদ্রাসা ও আওয়ামিলীগ নেতা আমুর অবৈধ অটোরিকশা গ্যারেজের পাশের নিজ বাড়িতে।

পুলিশ জানায়, আজ বুধবার (১৯ জুন) দুপুর ১টার দিকে খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই-তিন দিন আগের এবং গলায় রশি প্যাঁচানো ছিল। মৃতদেহের অবস্থান ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা আমুর মালিকানাধীন একটি অবৈধ অটোরিকশা গ্যারেজঘরের পাশে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় ধরে ঘরে দুর্গন্ধ ছড়ালেও কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি। একটি মরদেহ দিনের পর দিন ঘরে পড়ে থাকলেও স্থানীয়দের এমন নিরব ভূমিকা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। এটি আত্মহত্যা, নাকি অন্য কিছু—তা জানতে তদন্ত করছে পুলিশ।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলাদেশ একাত্তর ডিজিটাল অনলাইন পোর্টালে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে যুবলীগ নেতা কারেন্ট দুলালের লালসার শিকার হলেন এক গৃহবধূ

৭১ সালের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ছাত্রদল নেতা সাজিদ আহমেদ সুমন

জঙ্গি সংগঠনের প্রধান মুফতি হান্নানের ভাই, জঙ্গি নেতা মুন্সি ইকবাল গ্রেফতার

ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না বিএনপি: আমিনুল হক

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, উদ্ধার বিদেশি রিভলবার

পল্লবীর ডি ব্লক ঈদগাহ মাঠে দেয়াল নির্মাণ বিতর্ক: এলাকাবাসী–কমিটির গঠনমূলক আলোচনা

ফুটপাতে প্রকাশ্যে চাদাবাজি কালে ২ জন গ্রেফতার

র‌্যাব এওয়ার্ড-২০২১” জঙ্গি দমনে র‌্যাব-৪ প্রথম

নিষিদ্ধ পলিথিন উৎপাদনে: সাতজনকে কারাদণ্ড

মিরপুরে অসহায় এক ডাক্তারের জমি দখলের অভিযোগ