মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে আমানের ওপর হেলমেট বাহিনীর হামলা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ১০, ২০২০ ১০:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর  .কম / মাসুম : রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১২, উত্তর কালশী টেকের বাড়ি গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সের পিছনে পাকা রাস্তার ওপর গত বুধবার (৪ নভেম্বর) দিনগত রাতে এ হামলার ঘটনা ঘটে।

পল্লবী থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আমান উল্লাহ আমান (৬৫)কে সন্ত্রাসী হেলমেট বাহিনীর প্রধান আশরাফ উদ্দিন ধারালো অস্র দিয়ে রক্তাক্ত গুরুতর আহত করেন।

সূত্রে, প্রতিদিনের মত আমান তার নিজ দলীয় কার্যালয় (অফিস) বন্ধ করে বাসায় ফিরার পথে মোটরবাইক যোগে আসা হেলমেট পরিহীত বেশ কয়েকজন লোক কিছু বুঝে উঠার আগেই তারা হামলা করে। হেলমেট বাহিনীর প্রধান আশরাফ উদ্দিনের হাতে থাকা টর্চ লাইট দিয়ে সেচ্ছাসেবকলীগের নেতা আমান’কে মাথায় আঘাত করলে সাথে সাথেই মাটিতে পড়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে এ হেলমেট বাহিনী। এক পর্যায়ে আমানের ডাক চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হেলমেট বাহিনীর প্রধান মোটরসাইকেল রেখেই হেলমেট পড়া অবস্থায় দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় রক্তাক্ত অবস্থায় আমান উল্লাহ কে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কিছুটা সুস্থ হয়ে হেলমেট বাহিনীর প্রধান সন্ত্রাসী মোঃ আশরাফ উদ্দীনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আমান। 

ঘটনার প্রধান অভিযুক্ত আশরাফ উদ্দীন এলাকায় তার বাহিনী নিয়ে সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে।
এলাকায় মরন নেশা মাদকের ব্যবসায় বাধা দেওয়ায় হত্যার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন স্বেচ্ছাসেবকলীগের এই নেতা আমান উল্লাহ।

ঘটনার ৬দিন পার হলেও এখন পর্যন্ত হেলমেট বাহিনীর কাউকেই আটক করতে পারেনি পল্লবী থানা পুলিশ। প্রকাশ্যে ঘুরাফেরা করছে হেলমেট বাহিনীর প্রধান আশরাফসহ তার দলবল।  যে কারনে অনিশ্চয়তার জীবন যাপন করছেন আমান উল্লাহ সহ তার পরিবারের সদস্যরা। 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলা চলচ্চিত্রের খলনায়ক আদিলের কথা মনে পড়ে?

থানার পাশে ফ্ল্যাটে দেহব্যবসায় জড়িত: আটক-২

১০০ কেজি গাঁজা ও কাভার্ড পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ভারতীয় নার্স নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত করল ইয়েমেন, শেষ আশার নাম এখন ‘দিয়াহ

মেয়রের উচ্ছেদের পরেই সড়কে ২২ টি পাকা দোকান নির্মাণ!

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার, খোজ নেই ইলিয়াস মোল্লার

রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে: বিএনপি

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী

আশুলিয়ায় ৪ ডাকাত সদস্য র‌্যাবের হাতে আটক

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক