শনিবার , ১৯ ডিসেম্বর ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নতুন বছরে আসছে ‘জল ছবি’

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ১৯, ২০২০ ১২:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/বিনোদন:

নতুন বছর ২০২১ উপলক্ষে বাজারে আসছে সংগীত শিল্পী সাইফ শুভ ও এস ডি পিংকি’র নতুন গান ‘জল ছবি’ গানটির কথা লিখেছেন পিংকি নিজেই, গানটিতে সুররোপ ও সংগীত আয়োজন করেছেন সুরকার এবং সংগীত পরিচালক রাজন সাহা। সম্প্রতি গানটির রেকর্ডিং এবং মিউজিক ভিডিও’র কাজ সম্পন্ন হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অনিক খান। শুভ এবং পিংকি দু’জনকেই দৃষ্টিনন্দন এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে বলে জানাগেছে। নতুন বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজে গানটি প্রকাশিত হবে। এছাড়াও জিপি মিউজিক, ভাইপ, স্প্লাশ, অ্যামাজন মিউজিক, আইটিউন্স, স্পটিফাই, সহ শতাধিক ডিজিটাল প্লাটফর্মে গানটি পাওয়া যাবে।

গানটি নিয়ে সাইফ শুভ বলেন, ‘জল ছবি’ ‘গানটি একটি রোমান্টিক ধাচের গান। পিংকি’র রঙিন লিখনিকে সুরকার রাজন সাহা তার চমৎকার সুর এবং সংগীত আয়োজনের মধ্যদিয়ে একটি সুন্দর জল ছবিতে রুপ দিয়েছেন। কথার সাথে মিল রেখে গানটির মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে। নতুন বছরে এই গানটি দর্শক-শ্রতাদের প্রশংসা কুড়াবে বলে আমার বিশ্বাস।

গানটির সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, ‘শুভ’র গায়কি নিয়ে নতুন করে কিছু বলার নেই বরাবরের মতোই শুভ ওর গায়কীতে স্বকীয়তার স্বাক্ষর রেখেছে। নবাগতা শিল্পী হিসেবে পিংকি অসাধারণ গেয়েছে গানটি। দু’জনের জুটি শ্রোতাদের সুরের ক্ষুধা মেটাতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু!

বেনজীরের ৮৩টি দলিল মুলে সম্পদ ও ৩৩টি ব্যাংক একাউন্ট জব্দ

“দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্রক্ষমতায় জনগণ দেখতে চায় না : আমিনুল হক”

হেলেনার দুই অন্যতম সহযোগী গ্রেফতার

মিথ্যা মামলায় আটক স্বামীর মুক্তির দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

সুত্রাপুরে বিয়ারসহ আটক ২

৩ আগস্ট শাহবাগে ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দিন: মীর ইমরান হোসেন মিথুনের আহ্বান

গভির রাতে লাশ নিয়ে পালানোর সময় পুলিশের হাতে আটক

গার্ডিয়ান নার্সিং কোচিং সেন্টারের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ

পূর্ণাঙ্গ কমিটি না পেলে কাফন মিছিল: নয়াপল্টনে বিক্ষোভে ফেটে পড়লেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা