বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঢাকার মঞ্চে ২৫ বছর: কৃতজ্ঞতা ও আত্মমুল্যায়নে অভিনেতা প্রদীপ কুমার বিশ্বাস

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২৩, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ

ঢাকার মঞ্চে ২৫ বছর: কৃতজ্ঞতা ও আত্মমুল্যায়নে অভিনেতা প্রদীপ কুমার বিশ্বাস

হুমায়ুন কবির: ২৩ এপ্রিল ২০২৬

ঢাকার মঞ্চনাটকে দীর্ঘ ২৫ বছরের পথচলা উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা প্রদীপ কুমার বিশ্বাস। এই যাত্রায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তার সাথে থাকা সহকর্মী, নির্দেশক ও নাট্যজনদের প্রতি।

বিশেষভাবে তিনি যেসব নাট্য ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছেন, তারা হলেন—নাট্যজন জামালউদ্দিন হোসেন, রওশন আরা হোসেন, রেজানুর রহমান, অপু শহীদ, তপন হাফিজ, আরিফ হায়দার এবং তরুণ নির্দেশক মিন্টু সরদার (যাকে তিনি ভালোবেসে ‘সরদারজি’ আবার ‘গুরুজি’ বলেও ডাকেন)।

এছাড়াও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার প্রিয় নাট্যদল ‘এথিক’-এর প্রতি, যার সাথে যুক্ত থেকে তিনি দীর্ঘদিন মঞ্চচর্চা করে আসছেন। দলের সহযাত্রী সিনিয়রদের আশীর্বাদ ও জুনিয়রদের ভালোবাসাই তার এই পথচলাকে সমৃদ্ধ করেছে বলে মনে করেন তিনি।

মঞ্চনাটকের প্রতি অগাধ ভালোবাসা, অভিজ্ঞতা এবং আত্মসমালোচনার মধ্য দিয়ে নিজের এই ২৫ বছরের যাত্রাকে মূল্যায়ন করেছেন প্রদীপ কুমার বিশ্বাস। তিনি মঞ্চ সহ সকল শিল্প মাধ্যমের সাথে সম্পৃক্ত কলাকুশলী ও শিল্পীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।

শিল্পীর অভিনীত মঞ্চ নাটক সমূহ আমার সন্তান আমার আঁচল, চাঁদ বণিকের পালা, মৃচ্ছকটিক, কমলা সুন্দরী, ঋষিকাব্য, হাঁড়ি ফাটিবে, চণ্ডীদাস, আয়নাঘর, রাজদ্রোহী, সুড়ঙ্গ এবং পথনাটকগুলো হলো একদিন এবং সন্ধ্যা, শকুন সমাচার, সূর্য শপথ ও পুত্র বরণ টেলিভিশন নাটকেও বেশ কিছু কাজ উনি করেছেন তার মধ্যে আজিজ দফাদার,  বদরুল তুমি ভালো হয়ে যাও,  হৃদয় ঘটিত, নাটকের নায়ক, যেজন মনের ভাব জানেনা, হ্যালো বলেন অন্যতম।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা সালাউদ্দীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মিরপুরে আ.লীগের ইউনিট ত্রি-বার্ষিক সম্মেলন, নেতাকর্মীদের মিলন মেলা

স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভির প্রতিনিধি গ্রেফতার

যুবদলের রাজনীতিতে প্রশ্নের মুখে জামাল হোসেন বাপ্পি

কালসী সড়ক সংস্কারের অভাবে মরণ ফাঁদ: রয়েছে অবৈধ ট্রাক ষ্ট্যান্ড

সংসদের প্রথম দিন ঘিরে তীব্র প্রতিক্রিয়া: ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’—বলছেন সাধারণ মানুষ

সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

পল্লবী-রূপনগরে নেতৃত্ব শূন্যতা, পূর্ণাঙ্গ কমিটি কবে? তৃণমূলে বাড়ছে জল্পনা

প্রভাবশালী দুই সহোদরের অত্যাচারে দিশেহারা বিশ্বম্ভরপুর বাসী!