মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ওপার বাংলার অভিনেতা তাপস পাল “আর নেই!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ৯:৩৩ পূর্বাহ্ণ

অলনাইন ডেক্সঃ কোলকাতার দাপটে জনপ্রিয় অভিনেতা তাপস পাল না ফেরার দেশে চলে গেলেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ৬১ বছর বয়সে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। ২২ বছর বয়সে তার প্রথম ছবি ‘দাদার কীর্তি’মুক্তি পায়।‘গুরুদক্ষিণা’ ছবির জন্য বাংলার দর্শকমহল তাকে আজীবন মনে রাখবে । ওই ছবিতে কালী বন্দোপাধ্যায়ের সঙ্গে তার যুগল বন্দি রীতিমতো  বাংলার দর্শককে কাঁদিয়েছিল। ‘আই লাভ ইউ’ ছবিতে নায়িকা পেলের বড় দাদার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

এর আগে ‘মায়া মমতা ‘সুরের ভুবনে’ ‘সমাপ্তি’ ‘চোখের আলো’ ,’অন্তরঙ্গ’ সাহেব’ প্রভৃতি বিখ্যাত বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন তিনি । ১৯৮১ সালে সাহেব ছবির জন্য  ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান তাপস পাল । বাংলার মতো বলিউডের ছবিতেও কাজ করছেন এই অভিনেতা। অবোধ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেন তিনি।

শিক্ষাগত যোগ্যতাঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের  অধিনে হুগলি মহাসিন কলেজ থেকে জীববিজ্ঞানে গ্রাজুয়েট করেন। স্ত্রী নন্দিনী পাল ও মেয়ে সোহিনী পাল।

২০১৪ সালে” কেন্দ্রীয় সরকারের নির্বাচনের কিছুদিন আগে একটি নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা দিতে গিয়ে তাপস পাল বিতর্কে জড়িয়ে পড়েন। উক্ত সভায় তিনি নিজেকে ‘চন্দননগরের মাল’ বলে পরিচয় দেন এবং জানান যে তিনি পকেটে ‘মাল’ নিয়ে ঘুরে বেড়ান। এছাড়াও তিনি ছেলে পাঠিয়ে বিরোধী পক্ষের সমর্থকদের ধর্ষণ করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। পরে এই নিয়ে বিতর্ক তৈরী হলে তিনি প্রকাশ্যে ক্ষমাও চান।

অভিনয়ের পাশাপাশি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে’ কৃষ্ণনগর থেকে এমপি হন তিনি।

তবে ২০১৬ সালের শেষের দিকে রোজ ভ্যালি নামে একটি চিট ফান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে  তাকে গ্রেফতার করে পুলিশ।

দীর্ঘদিন শ্বাসকষ্ট জনিত সহ বিভিন্ন রোগে ভুগছিলেন এই অভিনেতা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

হিন্দু উত্তরাধিকার আইন সংস্কার, না মাইনোরিটি সুরক্ষা আইন জরুরী ?

মিরপুর ১২, মদের বারে সুনসান নীরবতা,রমজানের প্রভাব, নাকি ভেতরের টানাপোড়েন?

পাঁচ ওয়াক্ত নামাজে উৎসাহ দিতে মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ, পুরস্কার সাইকেল

বনশ্রীতে ইভটিজিংয়ের ঘটনা: নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

এবি পার্টির উদ্যোগে একুশে ফেব্রুয়ারী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭১ সালের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ছাত্রদল নেতা সাজিদ আহমেদ সুমন

জাতীয় পার্টির ইফতার আয়োজন পণ্ড, বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের প্রতিবাদ

বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: পল্লবীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান

পল্লবী থানা বিএনপিতে নতুন উদ্যোগ: সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত!

শীতে বিয়ে অনুষ্ঠান না করার পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রীর