রবিবার , ২৮ জুন ২০২৬ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এজেআর কুরিয়ার সার্ভিসের ড্রাইভার সুজন খান তিন দিন ধরে নিখোঁজ, সর্বশেষ অবস্থান হাজারীবাগ-জিগাতলা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ২৮, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ

এজেআর কুরিয়ার সার্ভিসের ড্রাইভার সুজন খান তিন দিন ধরে নিখোঁজ, সর্বশেষ অবস্থান হাজারীবাগ-জিগাতলা

নিজস্ব প্রতিবেদক|২৮ জুন |২০২৬

ঢাকা: এজেআর কুরিয়ার সার্ভিস লিমিটেডের ড্রাইভার মোঃ সুজন খান গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সুজন খানের পিতা মোহাম্মদ রমজান খান। তার গ্রামের বাড়ি ডুমদিয়া, গোপালগঞ্জ সদর। তিনি ঢাকায় এজেআর কুরিয়ার সার্ভিস লিমিটেডে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার জানায়, মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান (লাস্ট লোকেশন) পাওয়া গেছে ঢাকার হাজারীবাগের জিগাতলা এলাকায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত সুজন খানকে খুঁজে বের করার এবং নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোনো ব্যক্তি যদি মোঃ সুজন খান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগ: রাজু আহমেদ
সাংবাদিক, আরটিভি
📞 ০১৭১১-৭০৬২৮৫

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ রাজনীতিতে বাবার হাত ধরে আসা: হাজ্বী আমান

মিরপুরে চাঞ্চল্যকর ‘সিয়াম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ডিবির হাতে গ্রেফতার প্রজাপতি পরিবহনের এমডি-রফিকুল ইসলাম

মিরপুরে “বায়েজীদ গ্রুপের” মুলহোতা পিস্তলসহ ২জন গ্রেফতার

১০০ আসনে নারী প্রার্থী চায় এনসিপি,সংরক্ষিত আসনকে বলছে ‘অমর্যাদাকর’

মিরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি: র‌্যাবের হাতে আটক

ঢাকা–১৬ আসনে জামায়াত প্রার্থীর জনভিত্তি কোথায়?

জাহাঙ্গীর ভাইয়ের সবচেয়ে বড় শত্রু তাঁর জনপ্রিয়তা”, বিএনপি নেতা আবু সিদ্দিকের ফেসবুক পোস্টে তোলপাড়

গণধোলাইয়ের পর শহিদ’কে পুলিশে দিল জনতা

কলেজের অধ্যক্ষ নিখোঁজের ২৭ দিন পর মিললো মৃতদেহের খন্ডিত অংশ:গ্রেফতার-৩