বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইপিজেড থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, গ্রেপ্তার দুইজন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২৮, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো: প্রকাশ, ২৮ আগস্ট ২০২৫

চট্টগ্রামের ইপিজেড থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হলো প্রায় এক বছর পর। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলা থেকে গ্রেপ্তার হয়েছে দুইজন। তাদের কাছ থেকে একটি চায়না পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোংলার মালগাজি গ্রামের বাসিন্দা কামাল হাওলাদার (৪৫) এবং তার সহযোগী মো. মানিক (৩০)

ডিবি সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র লুট, চোরাচালান এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিল। পরিচয়ের আড়ালে এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তার করাই ছিল তাদের মূল কৌশল।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে অস্ত্র লুটচক্র ও অপরাধ নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে মাদক ব্যবসায়ী মামুন ও মোমিনুল গ্রুপের গুলাগুলিতে নিহত হলেন আয়শা

পল্লবীতে সৎ মায়ের হাতে মেয়ে খুন’ বাবা’মা আটক

পল্লবীতে ৪ বছরের শিশুকে পেটে গ্যাস ভরে নৃশংস হত্যা!

কাউন্সিলরের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ

রংপুর মেডিকেলে অভিজ্ঞ ডাক্তার নার্সদের অভাব চলে রোগিদের হয়রানি

পল্লবীতে দিনরাত লাখ টাকার জুয়ার আসর-সেনা ও পুলিশের অভিযানেও থামেনি বোর্ড

মিরপুরে “ফয়সাল হেল্থ এক্সপ্রেস সার্ভিসের আড়ালে” ভয়ংকর প্রতারণার অভিযোগ

মিরপুরে সড়ক দখলে চাঁদাবাজি ও মাদক বাণিজ্য

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার-৯

অপরাধের লাগামহীনতা: চাঁদাবাজি ও দখলবাজির বলি সাধারণ মানুষ