শুক্রবার , ২২ জানুয়ারি ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সেই গৃহকর্মী রেখা পুলিশের কব্জায়

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ২২, ২০২১ ৬:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/অনলাইন ডেক্স:

রাজধানীর মালিবাগের একটি ফাঁকা বাসায় ভয়ঙ্কর এক গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার হন সত্তরোর্ধ্ব বৃদ্ধা। বৃদ্ধার লাঠি দিয়েই শুরু হয় মারধর। একের পর এক আঘাতে বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়লেও গৃহকর্মীর রেখার নির্মমতা থামেনি। আঘাতে আঘাতে মাটিতে পড়ে গেলে করা হয় মাথায় আঘাত। নির্যাতনের কবল থেকে বাঁচার জন্য ছটফট করছিলো বৃদ্ধা। চিৎকার চেচামেচি করলেও অতটুকু মন গলেনি ভয়ংকর নারী গৃহকর্মী রেখার।

গত’সোমবার সকাল সোয়া ১০টায় মালিবাগের একটি বাসায় ঘটে এমন ঘটনা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের ভিতর ভাইরাল হয়। ঢাকা ছেড়ে রেখা পালিয়েছিলেন ঠাকুরগাঁওয়ে। অবশেষে প্রশাসনের হাতে ধরা পড়েন তিনি। ঘটনার পর প্রথমে ডেমরায় আশ্রয় নেয় রেখা। নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যায় ঠাকুরগাঁওয়ে মামার বাসায়। পরে রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে গত বুধবার গভীর রাতে জেলার শাহজাহানপুর থানার একটি দল এই গৃহকর্মীকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, চুরি করা টাকার মধ্যে এক লাখেরও বেশি খরচ করে ফেলেছিলেন। উদ্ধার করা হয় ৬০ হাজার টাকা, স্বর্নালঙ্কার ও মোবাইল ফোন। রেখাকে নিয়ে আসা হচ্ছে ঢাকায়। হাজির করা হবে আদালতে।

প্রসঙ্গত, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধা শুয়ে ছিলেন বিছানায়। পরম যত্নে তার সেবা করছেন রেখা নামের গৃহকর্মী। কিন্তু এরপরই দেখা গেল ভয়ঙ্কর গৃহকর্মীর কাণ্ড। সিসিটিভির ভিডিও ফুটেজটি প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন। এরপরই ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

গৃহকর্মীর পাশবিকতা দেখে আঁতকে উঠছে মানুষ। বৃদ্ধা মাকে দেখভালের জন্য রাখা হয়েছিল গৃহকর্মীকে। সেই গৃহকর্মীর নির্মম নির্যাতনেই এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে সেই বৃদ্ধা মা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধাকে নগ্ন করে চরম নির্যাতন চালিয়েছে সেই গৃহকর্মী। একপর্যায়ে হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই চালিয়েছে নির্যাতন।

ভিডিওতে আরো দেখা যায়, বৃদ্ধার গায়ের কাপড়-চোপড় খুলে তাকে জোর করে বাথরুমে ঢোকায় গৃহকর্মী রেখা। শীতের সকালে বৃদ্ধার গায়ে ঢালা হয় ঠাণ্ডা পানি। কিন্তু বাথরুমের ভেতরে গৃহকত্রীকে আটকাতে না পেরে বেরিয়ে আসে রেখার আসল চেহারা।

আলমারির চাবির জন্য বুকের উপর চেপে বসে। বঁটি হাতেও তেড়ে আসে রেখা। একসময় অসহায়ের মতো আত্মসমর্পণ করেন বৃদ্ধা। গলার চেইন খুলে নেয় রেখা। হাতের বালাও খুলে নেয়। চাবি দিয়ে আলমারি খুলতে ব্যর্থ হলে অসুস্থ বৃদ্ধাকে টেনে হেঁচড়ে নিয়ে বাধ্য করেন আলমারি খুলে দিতে। ড্রয়ার খুলে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল নিজের কব্জায় নেয় ভয়ংকর এই গৃহকর্মী রেখা। পরে সব কিছু নিয়ে পালিয়ে যায়। 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ইলিয়াস মোল্লার বাসায় গভীর রাতে পুলিশের অভিযান

রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে: বিএনপি

বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার-২, মাইক্রোবাস জব্দ

আজ যুবনেতা নয়ন বাঙ্গালীর শুভ জন্মদিন

বকেয়া বেতন কমানোর দাবিতে মনিপুর স্কুলের অভিভাবকদের সড়ক অবরোধ

পল্লবীতে মেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা: পুলিশ কি নতুন মৃত্যু দেখতে চায়?

অধ্যক্ষ মোস্তফা কামালের বিরুদ্ধে করা’৩১” অভিযোগই মিথ্যা প্রমাণিত: ফেসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মিরপুর বাংলা স্কুলের ২৪৫ শিক্ষক

পল্টিবাজ ডিপজল

পল্লবীতে বজ্রপাতের শব্দে শিক্ষিকার মৃত্যু!